বিডি নিউজ ৬৪: বকেয়া বেতন ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছে হলি ফ্যামিলি হাসপাতালের কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে কর্মসূচি শুরু হয় বলে জানান হলি ফ্যামিলি কর্মচারী পরিষদের মহাসচিব জিয়াউল হক।
তিনি অভিযোগ করে বলেন, ‘৮ ম পে স্কেল দেয়ার কথা থাকলেও হলি ফ্যামিলি হাসপাতাল কর্তৃপক্ষ সে নিয়ম মানছে না।’
জিয়াউল আহসান আরো বলেন, ‘হলি ফ্যামিলির ফান্ডে ৯ কোটি টাকা থাকা সত্ত্বেও গত ৩ মাস যাবত কর্মচারীদের কোনো বেতনাদি পরিশোধ করছে না কর্তৃপক্ষ। এসব দাবি আদায়ে সকাল থেকে আমরা আন্দোলন শুরু করেছি।’
এ বিষয়ে হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক জাকির হোসেন বলেন, ‘কর্মচারীরা অন্যায্য দাবিতে কর্মবিরতি দিয়ে আন্দোলন করছে। এটা ঠিক নয়।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল