শেরপুরে প্যানেল শিক্ষকদের মানববন্ধন

বিডি নিউজ ৬৪: শেরপুরে ৯ জুন প্যানেলভুক্ত শিক্ষকরা দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দিয়েছে।

প্যানেলভুক্ত শিক্ষকরা পঞ্চম পদে নিয়োগসহ সব শূন্যপদে সবার নিয়োগ নিশ্চিত করার দাবিতে সারাদেশের মতো শেরপুরে এ কর্মসূচির ডাক দেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদানের আয়োজন করে শেরপুর জেলা প্যানেলভুক্ত শিক্ষক সমাজ।

এ সময় বক্তরা দাবি করেন, মহামান্য আদালতের রায় বাস্তবায়ন করে সকল প্যানেল শিক্ষকদের ৫ম পদসহ সব শূন্যপদে সবার নিয়োগ বাস্তবায়ন করতে হবে।

প্রায় দুইশতাধিক প্যানেল শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মানববন্ধন শেষে প্যানেলভুক্ত শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *