বিডি নিউজ ৬৪: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘোষিত এইচএসরি ফল অনুযায়ী এ বছর পাসের হার বৃদ্ধি পেলেও কমেছে জিপিএ-এর হার। প্রকাশিত ফলে পাসের হার ৭০ দশমিক ১৩ ভাগ, যা গত বছরের চেয়ে দশমিক ছয় ভাগ বেশি। দেশের সাতটি শিক্ষা বোর্ডের মধ্যে বরিশালে অবস্থান চতুর্থ। বোর্ডের অধীনে ৬১ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৩ হাজার ১৫৭ …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
ইয়াবা পাচারে নতুন কৌশল, ৯০ হাজার উদ্ধার, আটক ২
বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় দুটি পরিবহন কোম্পানির কার্যালয়ে তল্লাশি চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় দুজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে কার্যালয় দুটিতে তল্লাশি চালানো হয়। র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক অ্যাডভোকেট চন্দন দেবনাথ বলেন, এনার্জি বাল্বের কার্টনে নতুন আঙ্গিকে নতুন কৌশলে ইয়াবাগুলো পাচারের জন্য রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেগুলো জব্দ …
বিস্তারিত পড়ুনফ্রান্সে গাছের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বহু আহত
বিডি নিউজ ৬৪: ফ্রান্সে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একটি রেল লাইনে পড়ে যাওয়া গাছেন সঙ্গে ট্রেনের সংঘর্ষে বহু যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলে টেহু এলাকায় ইসশ্-আউন গ্রামের কাছে এঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর মধ্যে আট যাত্রীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের সঙ্গে সংঘর্ষের ধাক্কায় ট্রেনটির এক যাত্রী বাইরে ছিটকে পড়েন। দেশটির জরুরি বিভাগ জানিয়েছে, এক …
বিস্তারিত পড়ুনফলাফল দিনের পর দিন উন্নীত হচ্ছে: প্রধানমন্ত্রী
বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার আন্তরিক প্রচেষ্টায় পরীক্ষার ফলাফল দিনের পর দিন উন্নীত হচ্ছে। গণভবনে আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তরের পর তিনি এ কথা বলেন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতকার্যদের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, আজ শিক্ষার সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন জানাই। সঠিক সময়ে পরীক্ষা শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের …
বিস্তারিত পড়ুনরিজভীর আত্মসমর্পণ করে জামিন আবেদন
বিডি নিউজ ৬৪: আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন বিএনপির সিনিয়ার যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। নাশকতার পাঁচ মামলায় জামিন আবেদন করেন তিনি। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, নাশকতার পাঁচ মামলায় বিএনপির সিনিয়ার যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আত্মসমর্পণ করে জামিনের …
বিস্তারিত পড়ুনএলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামো নির্মাণ শুরু ১ নভেম্বর
বিডি নিউজ ৬৪: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামো নির্মাণের কাজ আগামী ০১ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকাল দশটায় সেতু ভবনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দায়িত্বে থাকা থাইল্যান্ডের প্রতিষ্ঠান ইতাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, এতোদিন যে কাজ হয়েছে তা সাব-স্ট্রাকচারের কাজ। এখন …
বিস্তারিত পড়ুনশাবিপ্রবিতে জঙ্গি সন্দেহে শিক্ষার্থী আটক
বিডি নিউজ ৬৪: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) ভবন থেকে শিক্ষার্থীকে আটক করা হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে চার শিক্ষার্থীকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক করা হলো। তাৎক্ষণিক ভাবে শিক্ষার্থীর নাম জানা যায়নি। তবে আটক শিক্ষার্থী …
বিস্তারিত পড়ুনএইচএসসি ও সমমানে পাশের হার ৭৪.৭০ শতাংশ
বিডি নিউজ ৬৪: এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। এবার সারা দেশে পাশের হার শতকরা ৭৪.৭০ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে শতকরা ৫.১ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। এর মধ্যে সিলেট বোর্ডে পাশের হার শতকরা ৬৮.৫৯ শতাংশ, কুমিল্লায় ৬৪.৪৯ শতাংশ, চট্ট্রগামে ৬৪.৬০, দিনাজপুরে ৭০.৬৪ ও রাজশাহীতে …
বিস্তারিত পড়ুনমুরাদপুরে অ্যালুমিনিয়াম কারখানায় অগ্নিকাণ্ড
বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার মির্জারপুলে একটি অ্যালুমিনিয়াম কারখানায় ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, মির্জারপুলে হাজি শাহেদুলের মালিকানাধীন ফ্রেমের তৈরি তৃতীয় তলার অ্যালুমিনিয়াম কারখানায় …
বিস্তারিত পড়ুনযুক্তরাষ্ট্রে নারী বন্দির সংখ্যা তিনগুণ বেড়েছে, কারণ জানা নেই
বিডি নিউজ ৬৪: গণহারে কারাদণ্ডাদেশ নিয়ে জাতীয় পর্যায়ে তীব্র বাকবিতণ্ডা চলছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যেই একটি প্রতিবেদনে উঠে এসেছে দেশটির জনগোষ্ঠীর একটি বিশাল অংশ- নারীদের ব্যাপারে ঠিকমতো নজর দেওয়া হচ্ছে না। প্রতিবেদেনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় জেলখানাগুলোতে নারী বন্দিদের সংখ্যা গত চার দশকে আকাশচুম্বীহারে বেড়েছে। ১৯৭০ এর দশকের চেয়ে এখন যুক্তরাষ্ট্রের জেলখানাগুলোতে চারগুণ বেশি সংখ্যক নারী বন্দি রয়েছেন। বুধবার দেশটির ভারা …
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল