ফ্রান্সে গাছের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বহু আহত

বিডি নিউজ ৬৪: ফ্রান্সে  দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একটি রেল লাইনে পড়ে যাওয়া গাছেন সঙ্গে ট্রেনের সংঘর্ষে বহু যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলে টেহু এলাকায় ইসশ্-আউন গ্রামের কাছে এঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর মধ্যে আট যাত্রীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের সঙ্গে সংঘর্ষের ধাক্কায় ট্রেনটির এক যাত্রী বাইরে ছিটকে পড়েন। দেশটির জরুরি বিভাগ জানিয়েছে, এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে হেলিকপ্টারে তুলে হাসপাতালে নেয়া হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটের দিকে দ্বিতল ট্রেনটি লাইনে পড়ে থাকা গাছটিকে আঘাত করার সময় মোতেরিয়ের পূর্বদিক দিয়ে ১৪০ কিলোমিটার/ঘন্টা বেগে চলছিল। লুক্সেমবুর্গ থেকে আসা জাস্টিন নামের ২৪ বছরের এক যাত্রী বলেন, শিলা বৃষ্টির সময় আমরা ট্রেনটিতে ছিলাম, শিলাগুলো ছিল টেবিল টেনিস বলের সাইজের, এ সময় আমরা বিস্ফোরণের মতো একটা শব্দ শুনলাম।

তিনি বলেন, ট্রেনটি কয়েক সেকেন্ড ধরে ঝাঁকি খেয়ে থেমে যাওয়ার পর কিছু মানুষকে দেখলাম যাদের মাথা রক্তে মাখামাখি হয়ে আছে। প্রাথমিকভাবে কিছু যাত্রী ওই বিস্ফোরণের মতো শব্দকে সন্ত্রাসী হামলার বলে মনে করেন। বিগত কয়েক মাস ধরে ইউরোপে সন্ত্রাসী হামলার ঘটনায় ওই অঞ্চলের মানুষ শঙ্কিত হয়ে আছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *