মুরাদপুরে অ্যালুমিনিয়াম কারখানায় অগ্নিকাণ্ড

বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার মির্জারপুলে একটি অ্যালুমিনিয়াম কারখানায় ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, মির্জারপুলে হাজি শাহেদুলের মালিকানাধীন ফ্রেমের তৈরি তৃতীয় তলার অ্যালুমিনিয়াম কারখানায় ও গুদামে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে কারখানা ও গুদামের মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, কালুরঘাট ও আগ্রাবাদ স্টেশনের ৫টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *