ইয়াবা পাচারে নতুন কৌশল, ৯০ হাজার উদ্ধার, আটক ২

বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় দুটি পরিবহন কোম্পানির কার্যালয়ে তল্লাশি চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় দুজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে কার্যালয় দুটিতে তল্লাশি চালানো হয়।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক অ্যাডভোকেট চন্দন দেবনাথ বলেন, এনার্জি বাল্বের কার্টনে নতুন আঙ্গিকে নতুন কৌশলে ইয়াবাগুলো পাচারের জন্য রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেগুলো জব্দ করেছি। কৌশলের বিষয়টি দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *