সিনিয়র করেসপন্ডেন্ট

জঙ্গিদের পরিচয় জানাতে ডিএমপির অনুরোধ

জঙ্গিদের পরিচয় জানাতে ডিএমপির অনুরোধ

বিডি নিউজ ৬৪: গাজীপুরের পাতারটেক এলাকার অভিযানে নিহত সন্দেহভাজন সাত জঙ্গির ছবি প্রকাশ করে তাদের বিষয়ে তথ্য চেয়েছে পুলিশ। রবিবার ঢাকা মহানগর পুলিশের ফেইসবুক পাতায় ছবিটি (রক্তাক্ত লাশের ছবি। অপ্রাপ্তবয়স্কদের দেখার ক্ষেত্রে অভিভাবকদের নির্দেশনা নেওয়ার অনুরোধ করা হল) প্রকাশ করা হয়। সেই সঙ্গে ছবির ব্যক্তিদের প্রকৃত জানানোর জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে যে কোনো তথ্য ডিএমপির ফেইসবুক পাতার (https://www.facebook.com/dmpdhaka/?fref=ts) ইনবক্সে …

বিস্তারিত পড়ুন

জিতলে সিরিয়ায় স্থলসেনা পাঠাবো না : হিলারি

জিতলে সিরিয়ায় স্থলসেনা পাঠাবো না : হিলারি

বিডি নিউজ ৬৪: নির্বাচনে জয়লাভ করলে প্রেসিডেন্ট হিসেবে সিরিয়ায় কোনো মার্কিন স্থলসেনা পাঠাবেন না বলে জানালেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় বিতর্কে অংশ নিয়ে এ মন্তব্যের কথা জানান হিলারি। আজ সোমবার সকালে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী হিলারি বিতর্ক শুরু করেন। এদিন দর্শকের প্রশ্নের উত্তর ভিত্তিক এই বিতর্কের শুরুতেই উঠে আসে ট্রাম্পের যৌনতা ও নারীর …

বিস্তারিত পড়ুন

মিরসরাইয়ে বাসচাপায় যুবকের মৃত্যু

মিরসরাইয়ে বাসচাপায় যুবকের মৃত্যু

বিডি নিউজ ৬৪: চট্টগ্রামের মিরসরাইয়ে বাসচাপায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদর থানার কাছে এ দুর্ঘটনা ঘটে। মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, সকালে চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও দুইজন আহত হন।চট্টগ্রামের মিরসরাইয়ে …

বিস্তারিত পড়ুন

শেরপুরে বজ্রপাতে নিহত ২

শেরপুরে বজ্রপাতে নিহত ২

বিডি নিউজ ৬৪: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার রাতে এই বজ্রপাতের ঘটনা ঘটে।নিহত দুজন হলেন উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় গ্রামের সাদা মিয়া (৩৭) ও সদর ইউনিয়নের দড়িকালীনগর গ্রামের বছিরদ্দিন মন্ডল (৬০)। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, সাদা মিয়া ও বছিরদ্দিন পেশায় কৃষক। …

বিস্তারিত পড়ুন

জিতলে হিলারিকে জেলে পাঠাবো: ট্রাম্প

জিতলে হিলারিকে জেলে পাঠাবো: ট্রাম্প

বিডি নিউজ ৬৪: নির্বাচনে জিতলে ডেমোক্রেট প্রার্থী হিলারিকে জেলে পাঠানোর ঘোষণা দিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সোমবার নির্বাচনের অংশ হিসেবে অনুষ্ঠিত বিতর্কের এ পর্যায়ে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নির্বাচনে জিতলে তিনি তার আইনজীবীকে হিলারির বিষয়ে তদন্ত করতে বলবেন। যে কাজ করে মানুষ জেলে যায় তার অনেক কিছুই হিলারিও করেন বলে দাবি করেন ট্রাম্প। ফলে হিলারিকেও কারাগারে জেতে হবে …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যু আটক

চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যু আটক

বিডি নিউজ ৬৪: চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার বিকেলে সন্দ্বীপ টেংগারচর থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৬টি দেশীয় পাইপগান, ২টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রাতে কোস্টগার্ড পূর্বজোনের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কোস্টগার্ড পূর্বজোন (জোনাল কমান্ডার) লে. …

বিস্তারিত পড়ুন

‘এতটা বিদ্বেষ আগে কেউ কখনো দেখেনি’

'এতটা বিদ্বেষ আগে কেউ কখনো দেখেনি'

বিডি নিউজ ৬৪: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এতটা বিদ্বেষপূর্ণ টেলিভিশন বিতর্ক অনেকেই এর আগে কখনও দেখেননি। ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরস্পরের প্রতি যেভাবে ব্যক্তিগত বিদ্বেষপূর্ণ এবং আক্রমণাত্নক ভাষা ব্যবহার করেছেন, সেটি অনেকটা নজিরবিহীন। হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প এর মধ্যকার বিতর্ক যে খুব একটি আন্তরিক পরিবেশে হবে না সেটি প্রথম থেকেই আঁচ পাওয়া …

বিস্তারিত পড়ুন

জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে অগণতান্ত্রিক অপশক্তি

বিডি নিউজ ৬৪: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্র মানে শুধুমাত্র নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। আজ রাষ্ট্র ও সমাজের সকল স্তরে অগণতান্ত্রিক অপশক্তি জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সক্ষম হবেন বলে তিনি আশা ব্যক্ত …

বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন রাজন (৩৮) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। রবিবার রাত ৩টার দিকে উপজেলার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজন উপজেলার উত্তর কেরোয়া ইউনিয়নের লাল গাজী পাটোয়ারির বাড়ির মৃত সৈয়দ আহাম্মদ মিস্ত্রির ছেলে। সূত্র জানায়, রাতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি …

বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে আহত ৭

মুন্সীগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে আহত ৭

বিডি নিউজ ৬৪: ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার সমেষপুর বাসস্ট্যাডের কাছে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আজ সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে …

বিস্তারিত পড়ুন

Collection of premium WordPress themes