বিডি নিউজ ৬৪: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার রাতে এই বজ্রপাতের ঘটনা ঘটে।নিহত দুজন হলেন উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় গ্রামের সাদা মিয়া (৩৭) ও সদর ইউনিয়নের দড়িকালীনগর গ্রামের বছিরদ্দিন মন্ডল (৬০)।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, সাদা মিয়া ও বছিরদ্দিন পেশায় কৃষক। মুষলধারে বৃষ্টির মধ্যে তাঁরা বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল