চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যু আটক
চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যু আটক

চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যু আটক

বিডি নিউজ ৬৪: চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার বিকেলে সন্দ্বীপ টেংগারচর থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৬টি দেশীয় পাইপগান, ২টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রাতে কোস্টগার্ড পূর্বজোনের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্টগার্ড পূর্বজোন (জোনাল কমান্ডার) লে. কমান্ডার ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে সন্দ্বীপের আলাউদ্দিন বাহিনী ওরফে বিসমিল্লাহ গ্রুপ উপকূলীয় এলাকায় জেলেদের উপর নির্যাতন, অবৈধ চাঁদা আদায়, অপহরণ ও লুণ্ঠনসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সন্দ্বীপ ও তৎসংলগ্ন চরাঞ্চলে জলদস্যুদের আস্তানা ঘেরাও করে ১৯জন জলদস্যুকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তাদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *