জাতীয়

দিনাজপুর সীমান্তে অস্ত্র-গুলি উদ্ধার

বিডি নিউজ ৬৪: দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্ত, দুটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাসুদেবপুর সীমান্তের পাঁচবিবির আটাপাড়া রেলগেটে হিলি-জয়পুরহাট গামী একটি যাত্রীবাহী বাসে বুধবার রাতে তল্লাশী চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম জানান, ভীমপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া …

বিস্তারিত পড়ুন

এইচএসসির ফল জানবেন যেভাবে

বিডি নিউজ ৬৪: এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখের বেশি শিক্ষার্থীর ফলাফলের অপেক্ষার অবসান হচ্ছে কয়েক ঘণ্টা বাদেই। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। দুপুর ১টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। এরপর থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল …

বিস্তারিত পড়ুন

সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে জঙ্গি-সন্ত্রাসী দমনে ভারত-বাংলাদেশ ঐকমত্য

বিডি নিউজ ৬৪: সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে জঙ্গি-সন্ত্রাসীদের দমনে ঐকমত্য প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশের তথ্যমন্ত্রীদ্বয়। বুধবার সকালে দিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেনকাইয়া নাইডু’র সাথে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বৈঠকে এই ঐকমত্য প্র্রকাশ করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রীদ্বয় বলেন, ‘সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে ইতিহাস বিকৃতি, মিথ্যাচার ও গুজবের ধুম্রজাল ছিন্ন করা, জঙ্গি-সন্ত্রাসী দমন ও সাম্প্রদায়িকতা নিষ্ক্রিয় …

বিস্তারিত পড়ুন

পদ্মা সেতুতে ডিসেম্বরে ২টি স্প্যান বসানো হবে : সেতু মন্ত্রী

বিডি নিউজ ৬৪: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর শতকরা ৩৭ ভাগ কাজ শেষ হয়েছে। ২৭টি পাইলিং কাজ সম্পন্ন হয়েছে। তিনি আজ জেলার শিবচরে পদ্মা সেতুর উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, অনেকে মনে করছেন এখনো পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে না। তাদের জন্য সুখবর, আগামী ডিসেম্বরে পদ্মার সেতুর পিলারের উপর ২টি …

বিস্তারিত পড়ুন

৩৫তম বিসিএসে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ

বিডি নিউজ ৬৪: সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৫তম বিসিএসে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করেছে । পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক  চূড়ান্ত ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছি। কিছুক্ষণের মধ্যে ফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। গত ৩১ জানুয়ারি থেকে ৩ মার্চ এবং ৬ থেকে ২১ মার্চ ৩৫তম বিসিএসের উত্তীর্ণ …

বিস্তারিত পড়ুন

একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : কামরুল

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একাত্তরের প্রতিশোধ নিতেই স্বাধীনতা বিরোধী চক্র আইএস-এর মতো বিভিন্ন রূপে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বিবি ফাউন্ডেশন আয়োজিত ‘জাতির লক্ষ্য পূরণের রাজনীতি ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ …

বিস্তারিত পড়ুন

জয়পুরহাটে ৭ জনের মৃত্যুদণ্ড

বিডি নিউজ ৬৪: ২০০৬ সালে চাঞ্চল্যকর আব্দুল মতিন হত্যা মামলার ৭ আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  বুধবার বেলা ৩টায় জেলা ও দায়রা জজ আব্দুর রহিম এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের কৌশলি অ্যাডভোকেট নৃপেন নাথ মণ্ডল জানান, সাক্ষীদের দেওয়া তথ্যমতে এবং পুলিশের অভিযোগপত্র সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

বিস্তারিত পড়ুন

লঘুচাপ : সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিডি নিউজ ৬৪: বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্রবন্দরগুলোর জন্য ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা (বজ্রমেঘ) তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো …

বিস্তারিত পড়ুন

সাঁথিয়ায় ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: পাবনার সাঁথিয়ায় ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন সাঁথিয়া উপজেলার হাঁড়িয়া গ্রামের জলিল সরদারের ছেলে শরিফ সরদার (৩৭) এবং চট্টগ্রাম জেলার রামু কক্সবাজার থানাধীন গোয়ালিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে দেলোয়ার মিয়া ওরফে দিদার (২৮)। সাঁথিয়া থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল …

বিস্তারিত পড়ুন

মাওয়ার সঙ্গে তিন ঘাটের লঞ্চ-সিবোট চলাচল বন্ধ

বিডি নিউজ ৬৪: পদ্মা নদী উত্তাল থাকায় মুন্সিগঞ্জের মাওয়ার সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুরের তিনটি ঘাটের লঞ্চ ও সিবোট চলাচল বন্ধ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে সংশ্লিষ্ট নৌপথে ওই নৌযানগুলো চলাচল না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএর উপপরিচালক (মাওয়া ঘাট) এস এম আসগর আলী বলেন, সকাল থেকে পদ্মা নদী বেশ উত্তাল। নদীতে স্রোতও বেশি। এ ছাড়া …

বিস্তারিত পড়ুন