সাঁথিয়ায় ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: পাবনার সাঁথিয়ায় ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন সাঁথিয়া উপজেলার হাঁড়িয়া গ্রামের জলিল সরদারের ছেলে শরিফ সরদার (৩৭) এবং চট্টগ্রাম জেলার রামু কক্সবাজার থানাধীন গোয়ালিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে দেলোয়ার মিয়া ওরফে দিদার (২৮)।

সাঁথিয়া থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সাঁথিয়া উপজেলার হাঁড়িয়া গ্রামের শরিফের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী শরিফ ও দিদারকে বাড়ির পাশের রাস্তা থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ বুধবার তাদেরকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সাঁথিয়া থানার এসআই সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা  দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *