খেলাধুলা

হকিতে আর্জেন্টিনা, বিচ ভলিবলে ব্রাজিলের সোনা

বিডি নিউজ ৬৪: দলগত দুই ইভেন্টে আর্জেন্টিনা ও অলিম্পিক ব্রাজিলের শ্রেষ্ঠত্ব দেখলো রিওর অলিম্পিক। অলিম্পিকে প্রথমবারের মতো আর্জেন্টিনা জিতলো পুরুষ হকির সোনা। আর ২০০৪ এথেন্স অলিম্পিকের পর আবার বিচ ভলিবলের অলিম্পিক শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে এবারের গেমসের স্বাগতিক ব্রাজিল। তাতে রিও গেমসের ত্রয়োদশ দিনে পদক তালিকায় ৫ সোনা হলো ব্রাজিলের। আর্জেন্টিনার জয় তিনটি সোনা। ফুটবলে আর্জেন্টিনা ব্যর্থ। প্রথম রাউন্ড থেকেই বিদায় …

বিস্তারিত পড়ুন

আলী ও পেলের পাশে তার নাম লেখার দাবি বোল্টের!

বিডি নিউজ ৬৪: বিশ্ব মিডিয়াকে বিরাট এক চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন উসাইন বোল্ট! আজ বাংলাদেশের সকালে রিওর (রাতে) ২০০ মিটার জিতে গড়েছেন ইতিহাস। অলিম্পিকের ১০০ ও ২০০ মিটার ‘ডাবল’ জয়ের ‘ট্রিপল’ গড়েছেন। যে রেকর্ড ইতিহাসে এই প্রথম। আর কখনো হবে কি না কে জানে! স্পোর্টসের ‘গ্রেটেস্ট’ বলতে দুজনকে বোঝায়। মোহাম্মদ আলী ও পেলে। বোল্ট দেখতে চান ২০০ মিটারের ইতিহাস লেখার পর …

বিস্তারিত পড়ুন

প্লেন থেকে নামিয়ে দুই মার্কিন সাঁতারুকে গ্রেপ্তার!

বিডি নিউজ ৬৪: দুই দিন আগে ব্রাজিল ছেড়েছেন রায়ান লোকটি। নইলে তাকেও এই পরিস্থিতিতে পড়তে হতো। মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিক ইতিহাসের অন্যতম সফল সাঁতারু তিনি। কিন্তু সতীর্থ সাঁতারু জ্যাক কনগার ও গানার বেনটজের মতো পুলিশের হাতে গ্রেপ্তার হতে হতো। এই দুজনকে বৃহস্পতিবার ব্রাজিলের পুলিশ বিমান থেকে নামিয়ে আটক করেছে। একই দিনে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির একজন শীর্ষ কর্তাও। তিনি …

বিস্তারিত পড়ুন

বার্সেলোনাকে আরেকটি শিরোপা জেতালেন মেসি

বিডি নিউজ ৬৪: লিওনেল মেসির হাতে আরেকটি শিরোপা। এবার সেটি স্প্যানিশ সুপার কাপের। এই শিরোপা জিতেই নতুন মৌসুম শুরু হলো বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টরা ক্যাম্প নুতে গেলো রাতে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। প্রথম লেগে দুই গোলের জয়ে এগিয়েই ছিল কাতালানরা। মেসি, আরদা তুরানরা নিশ্চিত করেছেন শিরোপা জয়। স্কোরশিটে যেমনটা দেখাচ্ছে আসলে ম্যাচের ফল তেমনটা নাও হতে পারতো। তাতে সেভিয়া জিততো কি …

বিস্তারিত পড়ুন

অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশই করলো শ্রীলঙ্কা

বিডি নিউজ ৬৪: রঙ্গনা হেরাথের বোলিং বীরত্বে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে কলম্বোর মাটিতে মিশিয়ে দিল শ্রীলঙ্কা। এই প্রথম অস্ট্রেলিয়াকে হোয়াইওয়াশ করলো স্বাগতিকরা। গড়লো ইতিহাস। তৃতীয় টেস্টের শেষদিনের দুপুরে প্রতিপক্ষকে ১৬৩ রানের হার উপহার দিয়েছে তারা। সেই সাথে তিন ম্যাচের মুরালি-ওয়ার্ন সিরিজ ৩-০ তে জিতে নিয়েছে। প্রথম ইনিংসে ৬ উইকেটর পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়েছেন হেরাথ। ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ম্যাচ …

বিস্তারিত পড়ুন

অলিম্পিক চেতনা দেখিয়ে হেরেও ফাইনালে দুই দৌড়বিদ

বিডি নিউজ ৬৪: একটি অলিম্পিক পদক। সারা জীবনের অর্জন। কিন্তু সেই ভাবনা বাদ দিয়ে প্রতিযোগিতার সময় অন্যকে সহায়তা করতে পারে কজন? রিও অলিম্পিকের একাদশ দিনে একেবারে ভিন্ন ঘটনা ঘটলো। যাকে বলা যায় অলিম্পিক চেতনার প্রকাশ। দুই দৌড়বিদ ৫,০০০ মিটারে বাছাইয়ে দৌড়ের মাঝপথে ধাক্কা লেগে ট্র্যাকে পড়ে গেলেন। পদকের চিন্তা না করে একে অন্যকে উঠতে সহায়তা করলেন। তারা শেষে বাদ পড়লেও …

বিস্তারিত পড়ুন

উসেইন বোল্ট: কাছের মানুষরা যেভাবে দেখেছেন

বিডি নিউজ ৬৪: উসেইন বোল্ট জীবনে দেরি করেছেন মাত্র একবার। যে সময়ে জন্ম নেয়ার কথা ছিল অ্যাথলেটিকস্রে এই কিংবদন্তি তার ১০ দিন পর ভূমিষ্ঠ হয়েছিলেন। তার মা জেনিফার বলছেন, উসেইনের বয়স যখন তিন সপ্তাহ তখন থেকেই তিনি টের পেতে শুরু করেছিলেন যে বড় কিছু একটা করার জন্যই তার ছেলের জন্ম হয়েছে। বাবা ওয়েলেস্‌লি বোল্ট জানাচ্ছেন, উসেইন হারতে চাইতেন না। ছেলেবেলায় …

বিস্তারিত পড়ুন

১৫০০ মিটারে কেনিয়ার মেয়ে ফেইথের ইতিহাস

বিডি নিউজ ৬৪: গেলো বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিততে পারেননি। এই সময়ের ফেভারিট গেনজেবা দিবাবাই হয়েছিলেন চ্যাম্পিয়ন। কিন্তু রিওর অলিম্পিকে এসে মধুর প্রতিশোধ নিলেন কেনিয়ার ফেইথ কিপিয়েগন। শেষ ল্যাপে দারুণ স্প্রিন্ট করে নারীদের ১৫০০ মিটারের সোনা জিতে নিয়েছেন ফেইথ। রুপা জিতেছেন দিবাবা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দিবাবার পেছনে থেকে রুপা জিতেছিলেন ফেইথ। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডও দিবাবার। ফেইথ রিওতে ৪ মিনিট ০৮.৯২ …

বিস্তারিত পড়ুন

ক্যান্সারকে হারিয়ে ৫৪ বছর বয়সে অলিম্পিক সোনা জয়!

বিডি নিউজ ৬৪: সান্তিয়াগো লাঙ্গে সোনা জিতেছেন। কিন্তু কোনটা আসলে মূল খবর? ক্যান্সার জয় করে সোনা জিতেছেন। তার দুই ছেলেও রিওর অলিম্পিকে অংশ নিচ্ছেন। তারা কিছু জিততে পারেননি। বাবা সোনা জিতেছেন। নাকি খবর এটাই যে রিও অলিম্পিকের সর্বজ্যেষ্ঠ অলিম্পিয়ান হিসেবে সোনা জিতলেন সান্তিয়াগো। এবারের পদক জয়ের তালিকাতেও তিনি সর্বজ্যেষ্ঠ। এই আর্জেন্টাইন এক জয়ে যে অনেক গল্পগাথা গড়ে ফেলেছেন! শরীরটা কখনো …

বিস্তারিত পড়ুন

ব্রাজিলের হৃদয় ভেঙে মার্তাদের বিদায়

বিডি নিউজ ৬৪: চোখের জলে ভাসছেন মার্তা। ৫বারের বিশ্ব বর্ষসেরা ফুটবলার। চোখের জলে ভাসছে ব্রাজিল। রিও অলিম্পিকের স্বাগতিক। প্রথমবার অলিম্পিক নারী ফুটবলের সোনা জেতার মিশন ছিল রিও গেমসের স্বাগতিকদের। কিন্তু সেমিফাইনালে পেনাল্টি শুট-আউটে মার্তাদের হৃদয় ভেঙেছে সুইডেন। ৪-৩ গোলের জয় নিয়ে ব্রাজিলকে বিদায় করে তারা উঠে গেছে ফাইনালে। জার্মানির সাথে শিরোপা লড়াইয়ে নামবে তারা। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ৭০,০০০ হাজার সমর্থক …

বিস্তারিত পড়ুন