প্লেন থেকে নামিয়ে দুই মার্কিন সাঁতারুকে গ্রেপ্তার!

বিডি নিউজ ৬৪: দুই দিন আগে ব্রাজিল ছেড়েছেন রায়ান লোকটি। নইলে তাকেও এই পরিস্থিতিতে পড়তে হতো। মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিক ইতিহাসের অন্যতম সফল সাঁতারু তিনি। কিন্তু সতীর্থ সাঁতারু জ্যাক কনগার ও গানার বেনটজের মতো পুলিশের হাতে গ্রেপ্তার হতে হতো। এই দুজনকে বৃহস্পতিবার ব্রাজিলের পুলিশ বিমান থেকে নামিয়ে আটক করেছে। একই দিনে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির একজন শীর্ষ কর্তাও। তিনি অবশ্য অলিম্পিকের টিকিট কালো বাজারে বিক্রির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

লোকটিরা অভিযোগ করেছিলেন, সম্প্রতি রিওতে ছিনতাইয়ের শিকার হয়েছেন তারা। তাদের সাথে ছিলেন আরেক সাঁতারু জেমস ফেইগেন। পুলিশ তদন্ত করছে বিষয়টি। কিন্তু সংশয় তৈরি হয়েছে এই দাবি নিয়ে। ব্রাজিলের বিচারক কেইলা ব্লানকের আদেশ, এই চারজনের পাসপোর্ট জব্দ করা হোক। তাদের ব্রাজিল ছাড়তে না দেওয়া হোক।

২০ বছরের বেনটজ ও ২১ বছরের কনগার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। লোকটি ব্রাজিল ছাড়লেও এখনো রিওতে আছেন ফেইগেন। লোকটিদের দাবি, রবিবার একটি পার্টিতে গিয়েছিলেন তারা। ফেরার পথে রিওর একটি গানপয়েন্টে তাদের ক্যাব থামায় পুলিশের পোষাক পরা লোকজন। তখন ভোর ৪টা। এরপর বন্দুকের মুখে তাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয় এই অজ্ঞাত লোকজন।

কিন্তু এই বিষয়ে চার সাঁতারুর সাক্ষ্যের মধ্যেই অমিল পাচ্ছে রিওর পুলিশ। এমনকি সিসিটিভি ফুটেজেও তাদের দাবির সত্যতা মিলছে না। বিচারক বলেছেন, গোটা বিষয়টিতে ধারাবাহিকতা নেই। পুলিশ তাই সন্দিহান। আইওসির মুখপাত্র মার্ক অ্যাডামসও বলেছেন, সাঁতারুদের দাবি সত্য নয়। তবে বিষয়টি নিয়ে জল যে যথেষ্ট ঘোলা হবে তা বোঝাই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *