হকিতে আর্জেন্টিনা, বিচ ভলিবলে ব্রাজিলের সোনা

বিডি নিউজ ৬৪: দলগত দুই ইভেন্টে আর্জেন্টিনা ও অলিম্পিক ব্রাজিলের শ্রেষ্ঠত্ব দেখলো রিওর অলিম্পিক। অলিম্পিকে প্রথমবারের মতো আর্জেন্টিনা জিতলো পুরুষ হকির সোনা। আর ২০০৪ এথেন্স অলিম্পিকের পর আবার বিচ ভলিবলের অলিম্পিক শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে এবারের গেমসের স্বাগতিক ব্রাজিল। তাতে রিও গেমসের ত্রয়োদশ দিনে পদক তালিকায় ৫ সোনা হলো ব্রাজিলের। আর্জেন্টিনার জয় তিনটি সোনা।

ফুটবলে আর্জেন্টিনা ব্যর্থ। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে ২ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নেইমারের ব্রাজিল ফাইনালে উঠেছে। কিন্তু হকিতে সোনা জিতে দক্ষিণ আমেরিকান দেশ আর্জেন্টিনা রেকর্ড স্পর্শ করলো। এর আগে ১৯৪৮ অলিম্পিকে শেষবার ৩টি সোনা জিতেছে তারা। ওটাই সর্বোচ্চ। এবারের হকির ফাইনালে তারা ৪-২ গোলে হারিয়েছে বেলজিয়ামকে। প্রথমবার ফাইনালে খেলে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বেলজিয়ানদের। দুইবারের চ্যাম্পিয়ন ও গতবারের সোনাজয়ী জার্মানি নেদারল্যান্ডসে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে।

অ্যালিসন ‘দ্য ম্যামথ’ কেরুত্তি ও ব্রুনো শিমিত অসাধারণ পারফর্ম করেছেন কোপাকাবানা বিচে। বিখ্যাত এই বিচে ব্রাজিল পুরুষ জুটি ইতালির পাওলো নিকোলাই ও দানিয়েল লুপোকে হারিয়েছেন ২১-১৯, ২১-১৭ তে। বিচে উৎসব পায় ভিন্ন মাত্রা। ব্রাজিলের মানুষ অলিম্পিক আয়োজনকে খুব সহজ ভাবে নেয়নি। কিন্তু ৫ সোনা জয়ের পর তাদের অনেকে এখন উদযাপনে মেতেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *