চীনা সেনাদের সীমান্ত থেকে সরালো ভারত
চীনা সেনাদের সীমান্ত থেকে সরালো ভারত

চীনা সেনাদের সীমান্ত থেকে সরালো ভারত

বিডি নিউজ ৬৪: সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে অবস্থানকারী চীনা সেনাদেরকে তাড়া করে ঘরের মাটিতে পাঠিয়ে দিয়েছেন সীমান্তরক্ষীরা। অরুণাচল প্রদেশ সংলগ্ন সীমান্ত রেখা পার করে ফের বিতর্কে চীন সেনা। পাকিস্তানের বন্ধু রাষ্ট্র চীনের সীমান্ত রক্ষীরা ভারতীয় সীমান্ত পার করে৷ স্থানীয় সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, অনুপ্রবেশের চারদিন পর অরুণাচলের আনজাও জেলায় তাদের উপস্থিতি ধরা পড়ে। এরপরই চিনাদের পালটা তাড়া করে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ(ITBP) ও ভারতীয় সীমান্তরক্ষীরা।

INDIA TODAY প্রকাশ করেছে এই সংবাদ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডের অন্তত ৪৫ কিলোমিটার ভিতরে চিনা ফৌজ ক্যাম্প তৈরি করেছিল। রুটিন টহলদারি চালানোর সময় সেই ক্যাম্প দেখতে পান ভারতীয় জওয়ানরা। এরপরই তাড়া করে চিনা সেনাদের সীমান্ত পার করিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *