নেত্রকোনায় নবজাতকসহ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নেত্রকোনায় নবজাতকসহ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নেত্রকোনায় নবজাতকসহ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: নেত্রকোনার কেন্দুয়ায় নবজাতকসহ অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের জালিয়ার বিল থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়ার জালিয়ার হাওরে লাশ ভাসছে দেখে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে সংবাদ দেয়। এরপর পুলিশ মুহুরিয়া, চৌকিধারা ও মোজাফরপুর গ্রাম তিনটির মাঝামাঝি জালিয়ার হাওর থেকে অর্ধগলিত অবস্থায় এই লাশ দুটি উদ্ধার করে।

কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, লাশ উদ্ধারের সময় নারীর পেটের ভেতর থেকে মৃত নবজাতকের মরদেহ বের হয়ে আসে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *