সেরেনা উঠতে পারলেন না ফাইনাল রাউনডে
সেরেনা উঠতে পারলেন না ফাইনাল রাউনডে

সেরেনা উঠতে পারলেন না ফাইনালে

বিডি নিউজ ৬৪: রেকর্ডটা হাতছানি দিয়ে ডাকছে সেরেনা উইলিয়ামসকে। কিন্তু সেটি ধরা যাচ্ছে না। সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনেও তা পারলেন না। উল্টো সেমিফাইনালে আজ চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার কাছে হেরে গেলেন। ফাইনালে উঠতে ব্যর্থ সেরেনা তাতে হারাচ্ছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাও। ইউএস ওপেন জিতলে জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফকে ছাড়িয়ে যেতেন সেরেনা। উন্মুক্ত যুগে সর্বাধিক ২৩টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জয়ের রেকর্ড হতো তার।

৩৪ বছরের সেরেনা নিউ ইয়র্কের ফেভারিট ছিলেন। শীর্ষ বাছাই তারকা সেমিফাইনালের ম্যাচে বাঁচানোর শেষ সময়ে ডাবল ফল্টের শিকার। তাতে ৬-২, ৭-৬ (৭-৫) এ জয় দশম বাছাই ক্যারোলিনার। তিনি ফাইনালে খেলবেন দ্বিতীয় বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কারবারের সাথে। সেরেনার এই হারে ইউএস ওপেনের পর মেয়েদের র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি হবে কারবারের। এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন ক্যারোলিনা। আগের ১৭ চেষ্টায় মাত্র একবারই কোনো গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে পৌঁছাতে পেরেছেন।

“ক্যারোলিনা আজ অসাধারণ খেলেছে।” ম্যাচ হারার পর সেরেনা বলেছেন, “সে এর চেয়ে একটু খারাপ খেললে হয়তো আমার সুযোগ ছিল। আমি হয়তো শতভাগ খেলতে পারিনি। এই জয় তার প্রাপ্য ছিল।” ক্যারোলিনা তো জয়ের পরও ঘোরের মধ্যে আছেন। “আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না।” ক্যারোলিনা বলেছেন, “জানতাম আমি নিজের খেলা খেলতে পারলে যে কাউকে হারাতে পারি। ফাইনালে উঠে এবং সেরেনার মতো চ্যাম্পিয়নকে হারিয়ে শিহরিত আমি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *