ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত

বিডি নিউজ ৬৪: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়া পাড়া এলাকায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ২ জন নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী  জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ ২ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *