সর্বশেষ প্রকাশিত সংবাদ

আফগানিস্তানে সেনা হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৭

আফগানিস্তানে সেনা হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৭

বিডি নিউজ ৬৪: আফগানিস্তানে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন সাতজন। নিহতদের মধ্যে তিনজন সেনা সদস্য এবং বাকি চারজন হেলিকপ্টার ক্রু। আজ রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। খবরে বলা হয়, দেশটির বাগলান প্রদেশে আফগান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূ-পাতিত করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

বিস্তারিত পড়ুন

নেত্রকোণার ৫ কিশোর নয় দিন ধরে নিখোঁজ

নেত্রকোণার ৫ কিশোর নয় দিন ধরে নিখোঁজ

বিডি নিউজ ৬৪: নেত্রকোণার পূর্বধলা উপজেলার মাদ্রাসা ও স্কুলপড়ুয়া পাঁচ কিশোর একই দিনে নিখোঁজ হয়েছে বলে খবর দিয়েছে পুলিশ। স্থানীয়রা তাদের ময়মনসিংহগামী ট্রেনে উঠতে দেখেছে। পুলিশ তাদের একজনের মোবাইল ফোন ট্র্যাক করে ঢাকায় অবস্থানের কথা জানতে পারলেও উদ্ধার করতে পারেনি। পূর্বধলা থানার ওসি আবদুর রহমান জানান, বুধবার পাঁচ শিক্ষার্থীর পরিবার আলাদাভাবে জিডি করে গত ১ অক্টোবর থেকে তাদের নিখোঁজ থাকার …

বিস্তারিত পড়ুন

সৈয়দপুরে ৫০ পুরিয়া গাঁজাসহ আটক ২

সৈয়দপুরে ৫০ পুরিয়া গাঁজাসহ আটক ২

বিডি নিউজ ৬৪: নীলফামারীর সৈয়দপুর উপজেলার মহুয়া গাছ এলাকায় অভিযান চালিয়ে ৫০ পুরিয়া গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-শহরের হাতিখানা বানিয়াপাড়ার মৃত বোদা মামুদের ছেলে আফসার (২৬) ও হাওয়ালদার পাড়ার চুন্না মিয়ার ছেলে শাহজাদা (২৫)। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কনস্টেবল মকবুল হোসেন ও জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মহুয়া …

বিস্তারিত পড়ুন