বিডি নিউজ ৬৪: আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশনের উদ্দ্যোগে আয়োজন করা হয় বৃত্তিপ্রদান অনুষ্ঠান। উৎসবমু্খর এই অনুষ্ঠানে জেলার ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরিক্ষায় ১৬২৭ জন জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণীর ৩২৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের চার সহস্রাধিক মেধাবী ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথিবর্গ ও বিভিন্নস্তরের সাধারন মানুষের পাশাপাশি ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দঘণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করেন।
প্রধান অতিথি খাজা টিপু সুলতান তার বক্তব্যে বলেন, ‘আমি বক্তব্যের চেয়ে কাজকে বেশী পছন্দ করি। কিছু কিছু পাপ আছে যা আল্লাহ ক্ষমা করেন না যেমন মানুষ হত্যা। নিষিদ্ধ কাজ কর্ম যতই আনন্দ দায়ক হোক না কেন তা পরিত্যাগ করতে হবে। মিথ্যা বলা যাবেনা, যুদ্ধ করতে হবে আত্নার সাথে। অন্যের বৈধ্য স্বাার্থকে প্রাধান্য দিতে হবে। সকল ধর্মই সাম্যের কথা বলে। ঘৃনিত কাজ করা যাবেনা। আমি সেদিন খুশী হব যেদিন তোমরা লেখাপড়ার মাধ্যমে প্রকৃত আত্যতাগী মানুষ হিসাবে দেশের দায়িত্ব নিবে। কাগজে কলমে ঙ্জান অর্জন আসল কথা নয়। আত্নসুদ্ধির মাধ্যমে মানুষের মত মানুষ হওয়াই আসল কথা। ওলি আল্লাগনকে অনুসরনে আত্নসুদ্ধি অজর্ন করা সম্ভব। যুগে যুগে ওলি আল্লাহ গন এই শিক্ষাই দিয়ে গেছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা এবং সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কামারখন্দ উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার ইশরাত ফারজানা, মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ তারিক আহমেদ, কামারখন্দ থানা অফিসার ইন চার্জ জনাব মোঃ বাবুল উদ্দিন সরদার, স্বাগত বক্তব্য রাখেন শ্রী স্বপন কুমার দে প্রধান শিক্ষক মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমআরএফ এর সচিব জনাব আলহাজ্ব জোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ জনাব সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী জনাব আলহাজ্ব খুরশীদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী জনাব মোহাম্মদ আলী, ও বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী জনাব মোঃ আরমান খান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী জনাব মোঃ আনসার আলী খান জয়। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে নানাবিধ বুদ্ধিবৃত্তিক খেলার সমন্বয়ে ” মেধায় মাতি” পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
উল্লেখ্য ২০০১ সালে প্রতিষ্ঠিত সম্পুর্ন অরাজনৈতিক, অলাভজনক, মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশন বিনামূল্যে চিকিৎসা সেবা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ এবং শুধুমাত্র খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবৎ ভুক্ত দুঃস্থ কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে “ছাদকা য়ে জারিয়া” হিসেবে এককালীন মূলধন প্রদান করে আসছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল