বিডি নিউজ ৬৪: নীলফামারীর সৈয়দপুর উপজেলার মহুয়া গাছ এলাকায় অভিযান চালিয়ে ৫০ পুরিয়া গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-শহরের হাতিখানা বানিয়াপাড়ার মৃত বোদা মামুদের ছেলে আফসার (২৬) ও হাওয়ালদার পাড়ার চুন্না মিয়ার ছেলে শাহজাদা (২৫)।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কনস্টেবল মকবুল হোসেন ও জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মহুয়া গাছ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল