সর্বশেষ প্রকাশিত সংবাদ

বৈধ পাসপোর্ট নেই, আটক ৪৪ নেপালি

বিডি নিউজ ৬৪: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ৪৪ জন নেপালি নগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) সকালে আটকের খবর জানান পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ। তিনি জানান, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানের অপরাধে পল্লবীর ৭ নম্বর রোডের ১০৬০ নম্বর বাসা থেকে ৪৪ নেপালি নাগরিককে আটক করা হয়েছে। আটকরা বৈধ কোনো পাসপোর্ট বা কাগজপত্র দেখাতে পারেননি বলেও জানান এসআই আশরাফ।

বিস্তারিত পড়ুন

আযহারের সেঞ্চুরিতে চালকের আসনে পাকিস্তান

বিডি নিউজ ৬৪: ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের আযহার আলী। তাতে বার্মিংহাম টেস্টে নেতৃত্ব দিচ্ছে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ তিন উইকেটে ২৫৭ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৭ রানে অল আউট হয়ে যায়। ফলে পাকিস্তান এখন ৪০ রানে পিছিয়ে থাকলেও তাদের হাতে আছে সাত উইকেট। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাট করতে নামে পাকিস্তান। …

বিস্তারিত পড়ুন

সন্ত্রাসীদের শহীদ বলা বন্ধ করতে হবে

বিডি নিউজ ৬৪: সার্ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ গিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ। ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী কী বলবেন সেইদিকে নজর ছিল সবার। বৈঠকে ভারতে সন্ত্রাস এবং তাতে পাকিস্তানের মদদের ইস্যু যে তোলা হবে তা স্পষ্ট করে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তার ভাষণে  সন্ত্রাসবাদের ইস্যুতে বিঁধলেন পাকিস্তানকে, নাম না করেই। এর আগের দিনই পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছিলেন, ‘কাশ্মীর সমস্যা …

বিস্তারিত পড়ুন