বৈধ পাসপোর্ট নেই, আটক ৪৪ নেপালি

বিডি নিউজ ৬৪: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ৪৪ জন নেপালি নগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) সকালে আটকের খবর জানান পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ।

তিনি জানান, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানের অপরাধে পল্লবীর ৭ নম্বর রোডের ১০৬০ নম্বর বাসা থেকে ৪৪ নেপালি নাগরিককে আটক করা হয়েছে। আটকরা বৈধ কোনো পাসপোর্ট বা কাগজপত্র দেখাতে পারেননি বলেও জানান এসআই আশরাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *