সিনিয়র করেসপন্ডেন্ট

কারা আসলে বেশি সুখী : তরুণ নাকি বৃদ্ধরা?

বিডি নিউজ ৬৪: বৃদ্ধরা তরুণ ও মধ্যবয়সী প্রাপ্তবয়স্কদের চেয়ে শারীরিক বা মানসিকভাবে অতটা ধারালো নন। কিন্তু মানসিকভাবে তারা অন্য আর যেকোনো বয়সী লোকের চেয়ে বেশি সুস্থ। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টিতে বসবাসকারী লোকদের ওপর পরিচালিত এক জরিপে এমনটাই প্রমাণিত হয়েছে। গবেষণায়, প্রাপ্তবয়স্ক লোকদের জীবনব্যাপী তিনটি প্রধান উপাদানের মূল্যায়ন করা হয়। তাদের শারীরিক স্বাস্থ্য, জ্ঞানীয় স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য। গবেষণায় দেখা গেছে, …

বিস্তারিত পড়ুন

ঢাকায় অস্ত্র ও গোলাবারুদসহ পাঁচজন আটক

বিডি নিউজ ৬৪: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পাঁচজনকে আটক করেছে র‍্যাব ২। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সিএনজিচালিত চারটি অটোরিকশা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। র‍্যাব বলছে, আটক পাঁচজন আন্তজেলা ডাকাতদল ও সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের সদস্য। এ নিয়ে পরে সংবাদ সম্মেলন করবে র‍্যাব।

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযান, তামিমসহ নিহত ৩

বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অভিযানে ‘নব‌্য জিএমবি’র শীর্ষ নেতা কানাডাপ্রবাসী পুরস্কার ঘোষিত জঙ্গি তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন। অন্য দুজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। নারায়ণগঞ্জ থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। জঙ্গি আস্তানা থেকে কমপক্ষে পাঁচটি গ্রেনেড নিক্ষেপ করে তারা। কানাডাপ্রবাসী বাংলাদেশি তামিম গুলশান হামলার মূল পরিকল্পনাকারী বলে পুলিশ দাবি করে আসছে। তিনি বাংলাদেশে …

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে গাড়িচাপায় ভ্যানচালক নিহত

বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাড়ি চাপায় নূর মোহাম্মদ (৪২) নামে এক ভ্যান গাড়ি চালক নিহত হয়েছেন। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার খাগরাবাড়ী এলাকার ফজলুল হকের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, …

বিস্তারিত পড়ুন

ওয়ারীতে এসি বিস্ফোরণে দাদি ও নাতি দগ্ধ

বিডি নিউজ ৬৪: রাজধানীর ওয়ারীতে এসি বিস্ফোরণে দাদি ও নাতি দগ্ধ হয়েছে। শনিবার সকাল পৌনে ৭টার দিকে টিপু সুলতান রোডের ২২ নম্বর বাড়ির চার তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ডিএমসি) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফাহিমের (১৪) শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। সে ধানমণ্ডির অক্সফোর্ড স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবার নাম ফয়সাল আহমেদ। এছাড়া …

বিস্তারিত পড়ুন

ধামরাইয়ে বিএনপি নেতার মা খুনের ঘটনায় মামলা

বিডি নিউজ ৬৪: ঢাকার ধামরাইয়ে বিএনপি নেতার মায়ের খুনের ঘটনায় গতকাল শুক্রবার অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ছেলে ফটোমিয়া মামলাটি দায়ের করেন। এদিকে, হাসপাতালে আইসিইউতে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও জ্ঞান ফেরেনি দুর্বৃত্তদের ছুরির আঘাতে আহত বাবার। খুনের ঘটনায় গত বৃহস্পতিবার নিহতের মেয়ের ঘরের নাতি জুয়েল হোসেনকে আটক করা হলেও তার কাছ থেকে কোনো রহস্য উদঘাটন …

বিস্তারিত পড়ুন

ইংল্যান্ডের আশা, সব খেলোয়াড় যাবে বাংলাদেশে

বিডি নিউজ ৬৪: এখনও হাতে সময় আছে। বাংলাদেশে পা রাখার তারিখ ৩০ সেপ্টেম্বর। ইংল্যান্ডের ক্রিকেটাররা তাই এই সফরের বিষয়ে ভাবনা-চিন্তা করার সময় পাচ্ছেন। দেশটির ক্রিকেট বোর্ড ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রস মনে করেন, তাদের সব খেলোয়াড়ই বাংলাদেশে যাবেন। বৃহস্পতিবারের বৈঠকে খেলোয়াড়দের বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সব খুলে বলেছে ইসিবি। সব প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। এরপরও কারো কোনো প্রশ্ন থাকলে স্ট্রসের …

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ৩ বাড়িতে পুলিশের অভিযান

বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় তিনটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের বেশ কয়েকটি টিম। সকাল পৌনে ৮টা থেকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ, ফতুল্লা থানা পুলিশ ও ঢাকা থেকে আসা পুলিশ ও ডিবির একাধিক টিম বাড়িগুলো ঘিরে রেখেছে। পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, “গুলশানের ঘটনার আটকৃতের তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চলছে।” নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামান …

বিস্তারিত পড়ুন

ফ্রান্সে বুরকিনির ওপর নিষেধাজ্ঞা স্থগিত

বিডি নিউজ ৬৪: ফ্রান্সের কিছু শহরে মুসলিম মেয়েদের বুরকিনি বা পুরো শরীর ঢাকা সাঁতারের পোশাক পরার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সে নিষেধাজ্ঞা সাময়িক বাতিল করে দিয়েছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত। একটি মানবাধিকার সংগঠন এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেছিল। তাদের অভিযোগ ছিল, ওই নিষেধাজ্ঞায় মুসলিম মেয়েদের যেমন ইচ্ছা তেমন পোশাক পরার স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, …

বিস্তারিত পড়ুন

কুমিল্লায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৫

বিডি নিউজ ৬৪: কুমিল্লার লাকসাম উপজেলা সদর সংলগ্ন সিলোনিয়া ব্রিজের কাছে একটি মাইক্রোবাস খাদে পড়ে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘লাকসাম উপজেলা সদর সংলগ্ন সিলোনিয়া ব্রিজের কাছে এসে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে …

বিস্তারিত পড়ুন

Collection of premium WordPress themes