কুমিল্লায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৫

বিডি নিউজ ৬৪: কুমিল্লার লাকসাম উপজেলা সদর সংলগ্ন সিলোনিয়া ব্রিজের কাছে একটি মাইক্রোবাস খাদে পড়ে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘লাকসাম উপজেলা সদর সংলগ্ন সিলোনিয়া ব্রিজের কাছে এসে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে স্থানীয় ফেয়ার হেলথ হাসপাতালে রাখা হয়েছে।’

তিনি আরও জানান, ‘মাইক্রোবাসের চালককে পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *