নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ৩ বাড়িতে পুলিশের অভিযান

বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় তিনটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের বেশ কয়েকটি টিম। সকাল পৌনে ৮টা থেকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ, ফতুল্লা থানা পুলিশ ও ঢাকা থেকে আসা পুলিশ ও ডিবির একাধিক টিম বাড়িগুলো ঘিরে রেখেছে। পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, “গুলশানের ঘটনার আটকৃতের তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চলছে।”

নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, “আমরা কিছুক্ষণ পর এ বিষয়ে ব্রিফ করবো। বিষয়টি খুবই স্পর্শকাতর।”

ওই বাড়ি তিনটি হতে কয়েক শ গজ দূরে পুলিশ বেষ্টনী দিয়ে এলাকাবাসীর চলাচল বন্ধ করে দিয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির জানান, “ভেতরে কী চলছে বা কারা আছে আমরা এখনও কিছু জানি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *