ঢাকায় অস্ত্র ও গোলাবারুদসহ পাঁচজন আটক

বিডি নিউজ ৬৪: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পাঁচজনকে আটক করেছে র‍্যাব ২। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সিএনজিচালিত চারটি অটোরিকশা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

র‍্যাব বলছে, আটক পাঁচজন আন্তজেলা ডাকাতদল ও সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের সদস্য। এ নিয়ে পরে সংবাদ সম্মেলন করবে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *