সিনিয়র করেসপন্ডেন্ট

আবারও জুটি বাঁধলেন পূর্ণিমা-জাহিদ হাসান

বিডি নিউজ ৬৪: দুজনেই মহাতারকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই দুই অভিনয়শিল্পী বছরের পর বছর দর্শক চাহিদা ধরে রেখেছেন। ধরে রেখেছেন জনপ্রিয়তাও। ছোটপর্দার একসময়ের তুমুল জনপ্রিয় জুটি জাহিদ হাসান-পূর্ণিমাকে আবারও দেখা যাবে একসঙ্গে। জাহিদ হাসান নিয়মিত অভিনয় করলেও বিয়ের পর অনেকদিন অভিনয়ের বাইরে ছিলেন পূর্ণিমা। সম্প্রতি তিনি আবারও অভিনয়জগতে ব্যস্ত হয়ে পড়েছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘প্রিয় রঙ হলুদ’নামে একটি …

বিস্তারিত পড়ুন

মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বিডি নিউজ ৬৪: সৌদি আরবের মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার পবিত্র মক্কার আল-মুকাররমায় তিনি মৃত্যুবরণ করেন। ওই হাজির নাম মোছাম্মাৎ সিরাজুম মুনিরা লাভলী (৫০)। তার গ্রামের বাড়ি নওগাঁ, তার পাসপোর্ট নম্বর বিজে ০৮৮৬১৪৫। এ নিয়ে চলতি বছর বাংলাদেশী হজযাত্রীদের মধ্যে ৯ জন মারা গেলেন।

বিস্তারিত পড়ুন

কোটালীপাড়ায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল তামান্না খানম নামের ৮ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী। সে কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী। কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত)মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার উপজেলার টুটাপাড়া গ্রামের  আব্দুল রাজ্জাকের মেয়ে তামান্না খানমের (১৩) সাথে একই উপজেলার হিরন গ্রামের নূর ইসলাম মুন্সীর ছেলে মামুন মুন্সীর (৩৫) বিয়ের দিন ধার্য …

বিস্তারিত পড়ুন

‘বিএনপি রাজনীতিতে পরগাছার মতো টিকে থাকার চেষ্টা করছে’

বিডি নিউজ ৬৪: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি রাজনীতিতে কোন ইস্যু না পেয়ে অন্যের ইস্যুকে ছিনতাই করে পরগাছার মতো টিকে থাকার চেষ্ঠা করছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ আজ সকালে নগরীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিএনপির বক্তব্যের জবাবে আওয়ামী লীগের …

বিস্তারিত পড়ুন

ইংল্যান্ডের আসার খবরের পরও সতর্ক বিসিবি

বিডি নিউজ ৬৪: ইংল্যান্ড আসছে। এই খবরটা বড় মধুর হয়ে বাজছে বাংলাদেশের সবার কানে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ভার হয়েছে তাতে। কিন্তু ইংলিশ দলের নিরাপত্তা নিয়ে সতর্কই থাকছে তারা। ইংলিশ ক্রিকেট দলের বাংলাদেশে পা রাখার আগের ৫ সপ্তাহ চোখ কান আরো বেশি খোলা রাখবে বিসিবি। ৩০ সেপ্টেম্বর দুটি টেস্ট ও তিনটি ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড দল। …

বিস্তারিত পড়ুন

নেপালের মধ্যাঞ্চলে বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু, আহত ১৭

বিডি নিউজ ৬৪: নেপালের মধ্যাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু ও আরো ১৭ জন আহত হয়েছে। শুক্রবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে চিতওয়ান জেলার নারায়ণগড়-মুগলিং সড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত পড়ুন

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বিডি নিউজ ৬৪: মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জনি হোসেন (৮) নামের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়। জনি হোসেন স্থানীয় একটি প্রি-ক্যাডেটের ৩য় শ্রেণীর ছাত্র ও জয়নাল হোসেনের ছেলে। নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার দিনে বিকেলে নিজ বাড়িতে টেলিভিশনের প্লাগ লাগাতে গিয়ে …

বিস্তারিত পড়ুন

ইতালির ভূমিকম্প : ধ্বংসস্তুপে তল্লাশি অভিযান অব্যাহত

বিডি নিউজ ৬৪: ইতালিতে ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত বুধবার ইতালির মধ্যাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর হতে থাকে পরাঘাত। শক্তিশালী ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৫০ জনে গিয়ে ঠেকেছে। আহত হয়েছে ৩৬৫ জন। ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন …

বিস্তারিত পড়ুন

ভূঞাপুরে হিরোইনসহ ৩ মাদকসেবি আটক

বিডি নিউজ ৬৪: টাঙ্গাইলের ভূঞাপুরের ঘাটান্দী নতুন পাড়া থেকে বৃহস্পতিবার রাতসাড়ে ৮টার দিকে ৬ গ্রাম হিরোইনসহ ৩ মাদকসেবিকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার ঘাটান্দী গ্রামের আওরঞ্জজেব খান হিটলারের ছেলে এনামুল হক খান টিপু (৩৫), ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের হাজি আব্দুল লতিফের ছেলে মিরাজ আহমেদ মিনহাজ (২৫) এবং একই গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুর রহিম (২৩)। ভূঞাপুর থানার …

বিস্তারিত পড়ুন

বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

বিডি নিউজ ৬৪: আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি …

বিস্তারিত পড়ুন

Collection of premium WordPress themes