বিডি নিউজ ৬৪: মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জনি হোসেন (৮) নামের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়। জনি হোসেন স্থানীয় একটি প্রি-ক্যাডেটের ৩য় শ্রেণীর ছাত্র ও জয়নাল হোসেনের ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার দিনে বিকেলে নিজ বাড়িতে টেলিভিশনের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জনি আহত হয়। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল