সিনিয়র করেসপন্ডেন্ট

পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

বিডি নিউজ ৬৪: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় খেলতে নেমে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো- কামাল মিয়ার ছেলে এমরান মিয়া (৭), মেয়ে সাবিনা বেগম (৫) ও ভাগনে আমান উল্লাহ (৫)। আজ রবিবার দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল ১০টার দিকে ওই তিন শিশু বাড়ির …

বিস্তারিত পড়ুন

কবি শহীদ কাদরী আর নেই

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরী মারা গেছেন। নিউ ইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানীয় সময় আজ রবিবার সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।কবিপত্নী নীরা কাদরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে কবির বয়স হয়েছিল ৭৪ বছর। উচ্চ রক্তচাপ এবং জ্বর নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সাত দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শহীদ কাদরী ১৯৪৭ …

বিস্তারিত পড়ুন

আটলান্টিকে পুনরায় হারিকেনে রূপ নিয়েছে গ্যাস্টন

বিডি নিউজ ৬৪: আটলান্টিকের দক্ষিণ-পূর্বে অবস্থিত বারমুডায় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় গ্যাস্টন শক্তি সঞ্চয় করে শনিবার রাতে হারিকেনে রূপ নিয়েছে। মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মায়ামি ভিত্তিক এনএইচসি রোববার গ্রিনিচ মান সময় ০৩০০টায় জানায়, গ্যাস্টন ঘন্টায় সর্বোচ্চ ৮৫ মাইল বেগে প্রবাহিত হচ্ছিল। গ্যাস্টন চলতি আটলান্টিক মৌসুমের তৃতীয় হারিকেন। বৃহস্পতিবার এটি হারিকেনে রূপ নেয়। তবে শিগগিরই দুর্বল …

বিস্তারিত পড়ুন

ফুলগাজী বিএনপির কমিটি হয়নি; হট্টগোলে সভা পন্ড

বিডি নিউজ ৬৪: ফেনীতে সভাপতি-সম্পাদক পদে পাল্টাপাল্টি নাম প্রস্তাব আর বক্তাদের হট্টগোলের ফলে পন্ড হয়ে গেছে বিএনপির সভা। ফুলগাজী উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা না করেই চলে গেছেন নেতারা। দলীয় সূত্র জানায়, শনিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে শহরের এস এস কে রোডের একটি হোটেলে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি শাহজাহান মজুমদারের সভাপতিত্বে এতে উপস্থিত থেকে …

বিস্তারিত পড়ুন

সবচেয়ে নোংরা জিনিস কী জানেন?

বিডি নিউজ ৬৪: টাকা সবারই দরকার৷ অথচ টাকা কিন্তু খুবই নোংরা৷ এমন জিনিস আরো আছে, যেগুলো খুব নোংরা এবং সে কারণে জীবাণুতেও ভরা৷ প্রত্যেকটি জিনিসই পরিষ্কার রাখা দরকার৷ এসব স্পর্শ করার পর হাত না ধু’লে বিপদ হতে পারে৷আসুন দেখে নেই … টাকা টাকার চেয়ে দরকারি অথচ বিপজ্জনক জিনিস পৃথিবীতে বোধহয় দ্বিতীয়টি নেই৷ বিপজ্জনক, কারণ, টাকা খুব দ্রুত হাতে হাতে বিভিন্ন …

বিস্তারিত পড়ুন

গুলশান-শোলাকিয়ায় হামলায় আরও আটজন শনাক্ত

বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় বিভিন্ন পর্যায়ে জড়িত আরও আটজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কাউন্টার টেররিজম (সিটিটিসি) বিভাগের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, পরিকল্পনাকারী মেজর (চাকরিচ্যুত) সৈয়দ জিয়াউল হক, নিহত তামিম আহমেদ চৌধুরী ও মারজান …

বিস্তারিত পড়ুন

গ্যাটকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ অক্টোবর

বিডি নিউজ ৬৪: গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২৮ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত ৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন। অপর আসামিদের হাইকোর্টে শুনানি অপক্ষোমান থাকায় তাদের আইনজীবী সময়ের আবেদন করে। আদালত পরে মামলার শুনানির জন্য এ দিন …

বিস্তারিত পড়ুন

শপথ নেয়ার পরপরই অবৈধ অভিবাসী বিতাড়ন শুরু করবেন ট্রাম্প

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে তিনি একটি ট্র্যাকিং ব্যবস্থা (খুঁজে বের করা) চালু করবেন। এছাড়া বিজয়ী হলে শপথ নেয়ার পরপরই অপরাধীদের বিতাড়ন শুরু করারও অঙ্গীকার করেন তিনি। শনিবার আইওয়াতে এক নির্বাচনী প্রচারণায় বক্তৃতাকালে তিনি অবৈধ অভিবাসী চিহ্নিত করতে তার বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি একে ‘আগমন- বহির্গমন’ (এন্ট্রি-এক্সিট) …

বিস্তারিত পড়ুন

জনবসতিহীন দ্বীপ থেকে দম্পতি উদ্ধার

বিডি নিউজ ৬৪: প্রশান্ত মহাসাগরের একটি প্রত্যন্ত দ্বীপ থেকে এক দম্পতিকে উদ্ধার করা হয়েছে। ওই দম্পতির একটি এসওএস (বিপদ থেকে উদ্ধারের বার্তা) নজরে আসার পর একটি তল্লাশি ও উদ্ধারকারী বিমান তাদের উদ্ধার করে। এক সপ্তাহ ধরে তারা দ্বীপটিতে আটকা পড়েছিলেন। রোববার মার্কিন কোস্ট গার্ড একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন নৌবাহিনীর বিমানের একজন ক্রু মাইক্রোনেশিয়ার জনবসতিহীন দ্বীপ ইস্ট ফায়ুতে …

বিস্তারিত পড়ুন

বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শহীদুল্লাহ বরখাস্ত

বিডি নিউজ ৬৪: একটি ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত আমলে নেওয়ায় বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর কে এম শহীদুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রবিবার এ-সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ডাকযোগে নগর ভবনের পৌঁছায় বলে করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম রুমি জানান। চলতি বছরের ৫ জানুয়ারি রাতে নগরীর আলেকান্দা এলাকার নিজ বাসভবন থেকে বরিশাল মহানগর বিএনপির সহসভাপতি ১২ নম্বর ওয়ার্ড …

বিস্তারিত পড়ুন

Collection of premium WordPress themes