জনবসতিহীন দ্বীপ থেকে দম্পতি উদ্ধার

বিডি নিউজ ৬৪: প্রশান্ত মহাসাগরের একটি প্রত্যন্ত দ্বীপ থেকে এক দম্পতিকে উদ্ধার করা হয়েছে। ওই দম্পতির একটি এসওএস (বিপদ থেকে উদ্ধারের বার্তা) নজরে আসার পর একটি তল্লাশি ও উদ্ধারকারী বিমান তাদের উদ্ধার করে। এক সপ্তাহ ধরে তারা দ্বীপটিতে আটকা পড়েছিলেন।
রোববার মার্কিন কোস্ট গার্ড একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন নৌবাহিনীর বিমানের একজন ক্রু মাইক্রোনেশিয়ার জনবসতিহীন দ্বীপ ইস্ট ফায়ুতে ওই দম্পতির সন্ধান পান।
ওই দম্পতির কাছে ‘জরুরি সরঞ্জামাদি ও সামগ্রীর অত্যন্ত সীমিত মজুদ ছিল।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, নৌবাহিনীর ওই ক্রু সমুদ্র উপকূলে তাদের দেখতে পান।
বিবৃতিতে আরো বলা হয়, দ্বীপটি থেকে কেউ একজন ফ্ল্যাশলাইট ব্যবহার করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছে দেখতে পেয়ে তল্লাশী দল উদ্ধার অভিযান চালায়। এ সময় তারা ওই দম্পতিকে দেখতে পায়।
১৭ আগস্ট ৫ মিটার একটি নৌকায় চড়ে ওই দম্পতি মাইক্রোনেশিয়ার ওয়েনো দ্বীপ থেকে রওয়ানা দেয়। পরের দিনই তাদের টামাটাম দ্বীপে পৌঁছানোর কথা ছিল।
কিন্তু নির্ধারিত সময়ে তারা তাদের গন্তব্যে না পৌঁছানোয় তাদের ব্যাপারে সংশ্লিষ্টরা সতর্ক হয়ে ওঠে।
এক সপ্তাহ ধরে তাদের সন্ধানে ১৬ হাজার ৬০০ বর্গমাইল এলাকাজুড়ে তল্লাশী চালানো হয়।
কোস্ট গার্ড জানায়, তারা এই উদ্ধার অভিযানে ১৫টি নৌযান ও ২টি বিমান ব্যবহার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *