সিনিয়র করেসপন্ডেন্ট

উৎপাদন ক্ষমতা বাড়ছে তিন বিদ্যুৎকেন্দ্রের

বিডি নিউজ ৬৪: নরসিংদীর ঘোড়াশাল, খুলনার বোয়ালপাড়া এবং সিরাজগঞ্জের বাঘাবাড়িতে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রগুলোর সংস্কারের পাশাপাশি উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে এই তিনটি বিদ্যুৎকেন্দ্র থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পুরনো এই তিন বিদ্যুৎকেন্দ্র সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন ক্ষমতা সাড়ে ৫ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে। চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই এ কাজ শুরু হবে। সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের …

বিস্তারিত পড়ুন

আজ থেকে স্টার সিনেপ্লেক্সে ‘অজ্ঞাতনামা’

বিডি নিউজ ৬৪: তৌকির আহমেদের ছবি ‘অজ্ঞাতনামা’ গত সপ্তাহে মুক্তির পর দর্শকদের বিপুল প্রশংসা অর্জন করে। সেই সঙ্গে বেড়েছে দর্শক চাহিদা। এই চাহিদার কথা মাথায় রেখেই আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে ছবিটি। ব্যতিক্রম ধারার ছবি নির্মাণ করে অনেক আগেই সুনাম অর্জন করেছেন অভিনেতা তৌকির। এবার দেশের বিভিন্ন জেলার অনেক দর্শক ‘অজ্ঞাতনামা’ না দেখতে …

বিস্তারিত পড়ুন

এটাই এখন পৃথিবীর সবচেয়ে পাতলা ল্যাপটপ

বিডি নিউজ ৬৪: পাতলা দেহের ল্যাপটপ সবারই পছন্দের। যদিও এদের ব্যাপক ক্ষমতাশালী বলা যায় না। তবে প্রযুক্তি উন্নতির সঙ্গে এদের শক্তি বেশ বৃদ্ধি পেয়েছে। এখানে এসার সুইফটের কথা তুলে ধরা হয়েছে। এটা কেবল পাতলাই নয়, পৃথিবীর সবচেয়ে পাতলা ল্যাপটপ হিসাবে আত্মপ্রকাশ করেছে। এ বছরের প্রথম দিকে বেরোয় এইচপি’র স্পেকট্রা। এটিও দারুণ পাতলা। কিন্তু এগিয়ে গেছে এসার সুইফট। এখানে বিশ্বের সবচেয়ে …

বিস্তারিত পড়ুন

ইউএস ওপেনে অঘটনের শিকার ফেভারিট রাওনিস

বিডি নিউজ ৬৪: এবারের ইউএস ওপনের প্রথম অঘটনের শিকার মিলোস রাওনিস। কানাডার এই পঞ্চম বাছাই পুরুষ খেলোয়াড় বুধবার ছিটকে পড়েছেন আসরের দ্বিতীয় রাউন্ড থেকেই। নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মডিোত তাকে ৬-৭ (৪-৭), ৭-৬, ৭-৫, ৬-১ এ হারিয়ে আপসেটের জন্ম দিয়েছেন ১২০ নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা আমেরিকান রায়ান হ্যারিসন। একই দিনে মেয়েদের এককের দ্বিতীয় রাউন্ডে লাটভিয়ার আনাস্তাসিয়া সেবাস্তোভার কাছে হেরে বিদায় নিয়েছেন এবারের …

বিস্তারিত পড়ুন

গানের জুটি এবার অভিনয়ে

বিডি নিউজ ৬৪: দুজনেই সঙ্গীতজগতে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। দ্বৈতকন্ঠে গানও গেয়েছেন অনেকবার। এবার তারা জুটিবদ্ধ হলেন অভিনয় জগতে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘শ্রাবণ এসেছিল গান নিয়ে’ নাটকে জুটিবদ্ধ হলেন শুভ্রদেব আর ডলি সায়ন্তনী। ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়েই নাটকের গল্প। নাটকে গায়ক শুভ্রদেবের প্রেমিকা ডলি সায়ন্তনী। কিন্তু পারিবারিক জটিলতার কারণে তার বিয়ে হয় বন্ধুর সঙ্গে। ডলির আগের ভালোবাসার কথা জানা …

বিস্তারিত পড়ুন

ট্রেনের টিকেট নিতে আজও ভিড় কমলাপুরে

বিডি নিউজ ৬৪: ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির চতুর্থ দিন আজ বৃহস্পতিবার। গত তিন দিনের মতো আজও কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে টিকেটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়। সকাল ৮টায় শুরু হয় টিকেট বিক্রি। আজ দেওয়া হচ্ছে ১০ সেপ্টেম্বরের টিকেট। খোঁজ নিয়ে জানা যায়, ঈদ উদযাপন করতে বাড়ি যাওয়ার আগাম টিকেট সংগ্রহ করতে রাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন অসংখ্য মানুষ। আর সকাল থেকে …

বিস্তারিত পড়ুন

প্রেমে প্রত্যাখ্যাত হয়েই রিশাকে ছুরিকাঘাত : স্বীকারোক্তি ওবায়দুলের

বিডি নিউজ ৬৪: প্রেমের প্রস্তাবে কোনো সাড়া না পাওয়ায় সুরাইয়া আক্তার রিশাকে একাই ছুরিকাঘাত করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন ওবায়দুল খান। ‌আজ বুধবার ভোরে নীলফামারীর ডোমার থেকে গ্রেপ্তারের পর ডিএমপির রমনা থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ওবায়দুলকে। জিজ্ঞাসাবাদে রিশাকে ছুরিকাঘাতের বিষয়টি ওবায়দুল স্বীকার করেছে বলে জানায় পুলিশ। রমনা থানা পুলিশ সূত্রে জানা যায়, ওবায়দুল রিশাকে পছন্দ করতো। ওবায়দুলের দাবি, রিশাও …

বিস্তারিত পড়ুন

নড়াইলে জামায়াত-শিবিরের তিন নেতা আটক

বিডি নিউজ ৬৪: নড়াইলে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন নেতাকে আটক করেছে। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় পাঁচটি ককটেল ও জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ। আটকরা হলেন, সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. ইজাজুল হক (৩৫), হবখালী ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি হেদায়েত হোসেন (২৬) ও হবখালী ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মুজিবুর রহমান (৩৬)। নড়াইলের সহকারী পুলিশ …

বিস্তারিত পড়ুন

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ১৬ বেসামরিক নিহত

বিডি নিউজ ৬৪: ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত বার্তা সংস্থা। বুধবার দেশটির সাদা শহরে এই হামলা চালানো হয়। বার্তা সংস্তা সাবা জানায়, আল সাহান শহরে হাউতি শিবিরে করা ওই হামলায় তিন পরিবারের সদস্য মারা যান। নিহতদের মাঝে শিশুও ছিল। বিদ্রোহী সংগঠন হাউতির বিরুদ্ধেই মূলত বিমান হামলা চালায় …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের দুইজন আটক

বিডি নিউজ ৬৪:চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা থেকে আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন নিজামুদ্দিন (২৫) ও রুকোনুদ্দিন (২৭)। সিএমপির মুখপাত্র মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের বিস্তারিত জানানো হবে।

বিস্তারিত পড়ুন

Collection of premium WordPress themes