বিডি নিউজ ৬৪: এবারের ইউএস ওপনের প্রথম অঘটনের শিকার মিলোস রাওনিস। কানাডার এই পঞ্চম বাছাই পুরুষ খেলোয়াড় বুধবার ছিটকে পড়েছেন আসরের দ্বিতীয় রাউন্ড থেকেই। নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মডিোত তাকে ৬-৭ (৪-৭), ৭-৬, ৭-৫, ৬-১ এ হারিয়ে আপসেটের জন্ম দিয়েছেন ১২০ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা আমেরিকান রায়ান হ্যারিসন। একই দিনে মেয়েদের এককের দ্বিতীয় রাউন্ডে লাটভিয়ার আনাস্তাসিয়া সেবাস্তোভার কাছে হেরে বিদায় নিয়েছেন এবারের ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন গ্যাবরিন মুগুরুজা।
এই ম্যাচে খেলতে গিয়ে বারবারই নিজের গতি ও ছন্দ হারিয়েছেন রাওনিস। সেই সুযোগে তাকে চেপে ধরেছেন হ্যারিসন। হ্যারিসন মোটেও ফেভারিট ছিলেন না। কিন্তু প্রথম সেট হারার পর তিনি জিততে থাকেন। পরের দুই সেটে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হয়। কিন্তু শেষ সেটে আত্মসমর্পন করতে হয় রাওনিসকে।
এই গ্রীষ্মেই রাওনিস উঠেছিলেন উইম্বলডনের ফাইনালে। বিশেষজ্ঞরা ইউএস ওপেনে শীর্ষ তিন ফেভারিটের মধ্যে তাকে হিসেব করছিলেন। সার্বিয়ান র্যাঙ্কিংয়ের এক নম্বর নোভাক জকোভিচ, বৃটিশ র্যাঙ্কিংয়ের দুই নম্বর অ্যান্ডি মারের পরই আসছিল রাওনিসের নাম।
বুধবার জকোভিচ ওয়াকওভার পেয়ে পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। ইনজুরির কারণে আসর থেকে নিজেকে প্রত্যাহার করেছেন তার চেক প্রতিদ্বন্দ্বী জিরি ভেসেলি। মেয়েদের এককে ডেনমার্কের ক্যারোলনি ওজনিয়াকি ২০০৪ এর চ্যাম্পিয়ন রুশ সভেতলানা কুজনেতসোভাকে হারিয়েছেন। ওজনিয়াকি সাবেক এক নম্বর। ২০০৯ ও ২০১৪ ইউএস ওপেনের ফাইনালে খেলেছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল