গানের জুটি এবার অভিনয়ে

বিডি নিউজ ৬৪: দুজনেই সঙ্গীতজগতে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। দ্বৈতকন্ঠে গানও গেয়েছেন অনেকবার। এবার তারা জুটিবদ্ধ হলেন অভিনয় জগতে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘শ্রাবণ এসেছিল গান নিয়ে’ নাটকে জুটিবদ্ধ হলেন শুভ্রদেব আর ডলি সায়ন্তনী।

ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়েই নাটকের গল্প। নাটকে গায়ক শুভ্রদেবের প্রেমিকা ডলি সায়ন্তনী। কিন্তু পারিবারিক জটিলতার কারণে তার বিয়ে হয় বন্ধুর সঙ্গে। ডলির আগের ভালোবাসার কথা জানা পরও স্বামী তাকে ভালোবাসেন। কিন্তু ডলি ভালোবাসেন শুভ্রদেবকে।এমন গল্প নিয়ে ‘শ্রাবণ এসেছিল গান নিয়ে’ নাটকটির দৃশ্যধারণ চলছে। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *