সিনিয়র করেসপন্ডেন্ট

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত

বিডি নিউজ ৬৪: ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপর ট্রাকের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ওই মহাসড়কের সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত রিকশাচালকের নাম-পরিচয় জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে  জানান, সুলতানপুর ফিলিং স্টেশনের সামনে দ্রুতগতির ট্রাক রিকশাটিকে চাপা দিলে দুর্ঘটনাস্থলেই এর চালক নিহত …

বিস্তারিত পড়ুন

সংঘর্ষের ঘটনায় শাবি ছাত্রলীগের ৩৬ জনকে শোকজ

বিডি নিউজ ৬৪: দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মীকে কেন বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রক্টরিয়াল বডি। বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ওই চারজনসহ শাখা ছাত্রলীগের মোট ৩৬ জনকে সংঘর্ষের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন। শাখা ছাত্রলীগের …

বিস্তারিত পড়ুন

পেশোয়ারে খ্রিস্টান কলোনিতে হামলা, নিহত ৫

বিডি নিউজ ৬৪: পাকিস্তানের পেশোয়ারে একটি খ্রিস্টান কলোনিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময়কালে একজন সাধারণ ব্যক্তি ও চারজন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানী সংবাদমাধ্যম ডননিউজ জানিয়েছে, শুক্রবার সকাল ৬টায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এবং ওয়ারসাক বাঁধ সংলগ্ন খ্রিস্টান কলোনিতে অজ্ঞাত পরিচয়ের পাঁচ থেকে ছয়জন বন্দুকধারী গুলি চালায়। এ সময় হামলাকারীরা আত্মঘাতী জ্যাকেট পরা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে তারা …

বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে এক মাসে সহস্রাধিক গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ঝিনাইদহে মাসব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১১১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ১০০ জন জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী। জেলার নতুন পুলিশ সুপার মিজানুর রহমান দায়িত্ব নেওয়ার পর ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত জেলাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এক ই-মেইল বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ই-মেইল …

বিস্তারিত পড়ুন

বিস্ফোরণে ধ্বংস ফেসবুকের স্যাটেলাইট

বিডি নিউজ ৬৪: যে স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার দরিদ্র দেশগুলোয় ইন্টারনেট সেবা দেয়ার পরিকল্পনা করছিল সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক, পরীক্ষার সময়ই বিস্ফোরণে সেই স্যাটেলাইটটি ধ্বংস হয়ে গেছে। শনিবার ওই স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু তার আগেই, বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে পরীক্ষা চলার সময় উৎক্ষেপণ যন্ত্রের রকেটগুলোয় আগুন ধরে যায়। বিস্ফোরণের ধাক্কায় কয়েক মাইল দুরের ভবনগুলোও কেপে ওঠে। স্পেস এক্স নামের একটি …

বিস্তারিত পড়ুন

আমি কাউকে ধোঁকা দেইনি : মেসি

বিডি নিউজ ৬৪: মানুষের চোখে ধুলো দিতেই কি অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি? খোদ ডিয়েগো ম্যারাডোনাই তো বলেছিলেন, ওসব নাটক হয়তো। আর্জেন্টিনার আরেকটি ফাইনাল হারের সমালোচনা থেকে সবার মনযোগ সরাতেই হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। কিন্তু অবসর ভেঙে মেসি ফিরলেন আন্তর্জাতিক ফুটবলে। তার গোলেই আজ শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়েকে ১-০ তে হারালো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর তারপর মেসি …

বিস্তারিত পড়ুন

শেরপুরে হাতির হামলায় একজন নিহত

বিডি নিউজ ৬৪: শেরপুরের শ্রীবরদি উপজেলার সীমান্তবর্তী মালাকুচা গ্রামে কয়েকটি বন্য হাতির হামলায় দুদু মিয়া নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। বন বিভাগ বলছে, দুদু মিয়া (৫০) আমন ধানখেত পাহারা দেওয়ার টং ঘরে রাতে ঘুমিয়ে ছিলেন। ভোর চারটার দিকে টং ঘর থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরের গারো পাহাড় থেকে কয়েকটি হাতি আসে। ধারণা করা …

বিস্তারিত পড়ুন

রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

বিডি নিউজ ৬৪: বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার ভাণ্ডার আরও সমৃদ্ধ হয়ে ৩ হাজার ১০০ কোটি ডলার অতিক্রম করেছে। বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার ছিল বলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানিয়েছেন। প্রতিমাসে সাড়ে ৩ বিলিয়ন ডলার আমদানি খরচ হিসেবে এই রিজার্ভ দিয়ে প্রায় ৯ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। বিদেশি মুদ্রার সঞ্চয়ন ১০০ কোটি ডলারের …

বিস্তারিত পড়ুন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

বিডি নিউজ ৬৪: টাঙ্গাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহতের ঘটনায় বঙ্গবন্ধু সেতুগামী মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে কালিহাতি উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান জানান, দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের অধিকাংশই বাসযাত্রী। তিনি আরও জানান, উত্তরবঙ্গ …

বিস্তারিত পড়ুন

রাজধানীতে ৫২ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৮

বিডি নিউজ ৬৪: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ একটি প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫২ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে ডিবি পুলিশ বিষয়টি নিশ্চিত করে। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মাসুদুর রহমান আরও জানান, …

বিস্তারিত পড়ুন

Collection of premium WordPress themes