বিডি নিউজ ৬৪: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ একটি প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫২ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
শুক্রবার সকালে ডিবি পুলিশ বিষয়টি নিশ্চিত করে। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মাসুদুর রহমান আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল