বিডি নিউজ ৬৪: মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে হাবিবুর রহমান নামে এ ইমারত নির্মাণ শ্রমিকের মৃত্যুর জের ধরে উত্তেজিত জনতা হাসপাতালের জরুরি বিভাগ ভাঙচুর করেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান মেহেরপুর শহরের চক্রপাড়ার হেব্বত আলীর ছেলে। স্থানীয়রা জানান, মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনের একটি বাড়িতে কাজ করছিলেন শ্রমিক হাবিবুর রহমান। এ সময় পানির পাম্পের …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
সরিষাবাড়ীতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ, ৫ পুলিশ আহত
বিডি নিউজ ৬৪: জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ ও মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ এ সময় মাদকসহ চারজনকে আটক করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় …
বিস্তারিত পড়ুনসিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলের পুকুরে শ্রমিক নিখোঁজ
বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইলে অবস্থিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের পুকুরে গোসল করতে নেমে রিপন নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এনামুল, জীবন ও রিপন নামের তিন শ্রমিক ওই পুকুরে গোসল করতে নামেন। গোসলের পর অন্যরা উঠে আসলেও রিপন আর পুকুর থেকে ওঠেননি। তার সন্ধানে ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরিদল তল্লাশি চালাচ্ছে। নিখোঁজ রিপন …
বিস্তারিত পড়ুনচট করে সবার মনে স্থান করে নিতে চান?
১. মনোযোগী শ্রোতা হয়ে উঠুন অনেকেই বক্তার কথা শোনেন। কিন্তু সবাই আবার মনোযোগ দিয়ে শোনেন না। বক্তার কথা সত্যিকার অর্থেই যাঁরা শোনেন, তাঁরাই মনোযোগী শ্রোতা। কথার মধ্যে অর্থপূর্ণ প্রশ্ন ছুড়ে দেওয়া এমন শ্রোতার পরিচয় তুলে ধরে। বক্তার সঙ্গে চমত্কার যোগাযোগের সেরা মাধ্যম তার কথা মনোযোগের সঙ্গে শোনা। যেকোনো মানুষ সেই ব্যক্তিকেই পছন্দ করেন, যিনি তাঁর কথা সত্যিকার অর্থেই শোনেন। ২. …
বিস্তারিত পড়ুনজাতিসংঘ মহাসচিব হতে চলেছেন পর্তুগালের গুতেরেস
বিডি নিউজ ৬৪: পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেররেস জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে চলেছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিনকে উদ্ধৃত করে বুধবার বিবিসি জানায়, পরবর্তী মহাসচিবের দৌড়ে ৬৬ বছর বয়সী গুতেররেস স্পষ্ট এগিয়ে আছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, তার মনোয়ন চূড়ান্ত করতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক ভোট হবে। এরপর তা ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে তোলা হবে। …
বিস্তারিত পড়ুনসাদুল্যাপুরে শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার
বিডি নিউজ ৬৪: গাইবান্ধার সাদুল্যাপুরের ধাপেরহাট এলাকা থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির আনুমানিক বয়স ১১ বছর। আজ বৃহস্পতিবার ভোরে ধাপেরহাটের কালশারডেরা এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি জানিয়েছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর জানান, জানা গেছে সে রিকশা চালাতো এবং রংপুরের পীরগঞ্জ এলাকায় তার বাড়ি।
বিস্তারিত পড়ুনঅস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতাকে আটকের দাবি
বিডি নিউজ ৬৪: কুষ্টিয়ায় যুবলীগের এক নেতাকে অস্ত্র ও গুলিসহ আটকের দাবি করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির ভাষ্য, গতকাল বুধবার রাত ৯টার দিকে শহরের গড়াই নদের জিকে ঘাট এলাকা থেকে ওই যুবলীগ নেতাকে আটক করা হয়। তার কাছে একটি অত্যাধুনিক বিদেশি রিভলবার ও ছয়টি গুলি পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া জেড এম সম্রাট কুষ্টিয়া শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি শহরের …
বিস্তারিত পড়ুনসাভারে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার
বিডি নিউজ ৬৪: সাভারে ওয়ার্ড যুবলীগের সদস্য আল আরাফাত সজলের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউন্দিয়া সিংগাশ্বর গ্রামের তুরাগ নদীর পাশ থেকে হাত-পা ও মুখমণ্ডল বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সজল বিরুলিয়া গ্রামের কৃষক ওম্মত মিয়ার ছেলে। বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন জানান, গত ৩ অক্টোবর রাতে বাড়ি থেকে মোবাইল ফোনে …
বিস্তারিত পড়ুনকে এই ছাত্রলীগ নেতা বদরুল
বিডি নিউজ ৬৪: বদরুল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র। জড়িত ছাত্রলীগের রাজনীতিতেও। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরিমা ইউনিয়নের মনিরগাতি গ্রামে। নিজ এলাকায় বদরুলের বদনাম নেই বললেই চলে। কিন্তু সিলেটে সে যেসব কর্মকাণ্ডে জড়িত ছিল, তা গ্রামবাসী কিংবা স্বজনরা জানতেন না। বদরুলের মা, চাচা, ভাই, স্বজন কিংবা প্রতিবেশী- কেউ এ ঘটনা মেনে নিতে পারছেন না। …
বিস্তারিত পড়ুনসরকারের অগ্রাধিকারই হচ্ছে দারিদ্র্য দূরীকরণ
বিডি নিউজ ৬৪: জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদে প্রধানমন্ত্রী জানান, জাতি হিসেবে জন্মলগ্ন থেকেই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত লক্ষ্য হচ্ছে দারিদ্র্য দূরীকরণ ও অর্থনেতিক উন্নয়ন ত্বরান্বিত করা। অর্থনীতির শক্তিশালী ভিত রচনার মাধ্যমে দেশকে উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার নির্বাচনী অঙ্গীকারের সনদ ‘রূপকল্প ২০২১’-এর আলোকে বিগত মেয়াদের শুরুতেই প্রণয়ন করে প্রেক্ষিত পরিকল্পনা …
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল