সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলের পুকুরে শ্রমিক নিখোঁজ
সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলের পুকুরে শ্রমিক নিখোঁজ

সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলের পুকুরে শ্রমিক নিখোঁজ

বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইলে অবস্থিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের পুকুরে গোসল করতে নেমে রিপন নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এনামুল, জীবন ও রিপন নামের তিন শ্রমিক ওই পুকুরে গোসল করতে নামেন। গোসলের পর অন্যরা উঠে আসলেও রিপন আর পুকুর থেকে ওঠেননি। তার সন্ধানে ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরিদল তল্লাশি চালাচ্ছে। নিখোঁজ রিপন গোদনাইলের নিট কনসার্ন লিমিটেডের শ্রমিক। নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলটিও বর্তমানে নিট কনসার্নের মালিকপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয়রা জানান, রিপন গোদনাইল রসুলবাগ মাঝিপাড়া এলাকার বাতেন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি গত ১ অক্টোবর নিট কনসার্নের চাকরিতে যোগ দেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্লাহ বলেন, “এশার নামাজের পর তিনজন গোসল করতে নামলেও রিপন পুকুর থেকে ওঠেননি। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তল্লাশি চালাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *