বিডি নিউজ ৬৪: জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদে প্রধানমন্ত্রী জানান, জাতি হিসেবে জন্মলগ্ন থেকেই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত লক্ষ্য হচ্ছে দারিদ্র্য দূরীকরণ ও অর্থনেতিক উন্নয়ন ত্বরান্বিত করা। অর্থনীতির শক্তিশালী ভিত রচনার মাধ্যমে দেশকে উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার নির্বাচনী অঙ্গীকারের সনদ ‘রূপকল্প ২০২১’-এর আলোকে বিগত মেয়াদের শুরুতেই প্রণয়ন করে প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১)। এর ফলে দীর্ঘায়িত বৈশ্বিক অর্থমন্দা সত্ত্বেও ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত গড়ে ৬ দশমিক ১৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন হয়। অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত রাখাসহ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।
সরকারের অগ্রাধিকারই হচ্ছে দারিদ্র্য দূরীকরণ
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল