জাতীয়

খুলনায় একজন 'বন্দুকযুদ্ধে' নিহত

খুলনায় একজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বিডি নিউজ ৬৪: খুলনা জেলার ফুলতলা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী বিপ্লবী কমিউনিস্ট পার্টির এক নেতা নিহত হয়েছেন।  বন্দুকযুদ্ধে নিহতের নাম  বিল্লাল হোসেন মারা।  আজ মঙ্গলবার ভোরে ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই তথ্য নিশ্চিত করে বলেন, ফুলতলা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা বিপ্লব নিহত হয়েছেন।  ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি …

বিস্তারিত পড়ুন
'নবম ওয়েজবোর্ড ১৫ নভেম্বরের মধ্যে না হলে কঠোর আন্দোলন'

‘নবম ওয়েজবোর্ড ১৫ নভেম্বরের মধ্যে না হলে কঠোর আন্দোলন’

বিডি নিউজ ৬৪: আগামী ১৫ নভেম্বরের মধ্যে সাংবাদিকদের বেতন কাঠামো নবম ওয়েজবোর্ড ঘোষণা করা না হলে সারা দেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আজ সোমবার সকাল ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন সি-ইন পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে এ আলটিমেটাম দেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল। একই সঙ্গে, দাবি মানা না হলে ১৬ নভেম্বর থেকে …

বিস্তারিত পড়ুন
এশিয়ান হাইওয়ের কাজ বর্তমান সরকারের আমলেই সম্পন্ন হবে

এশিয়ান হাইওয়ের কাজ বর্তমান সরকারের আমলেই সম্পন্ন হবে

বিডি নিউজ ৬৪: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলেই এশিয়ান হাইওয়ের কাজ সম্পন্ন হবে। সেই লক্ষ্যেই কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘পদ্মা সেতুর পুরোপুরি সুবিধা কাজে লাগাতে হলে এশিয়ান হাইওয়ের মিসিং লিংক কালনা সেতুও নির্মাণ করতে হবে। এ সেতুটি নির্মিত হলে আর কোন মিসিং লিংক থাকবে না। ডিজাইনসহ অন্যান্য প্রস্তুতি অগ্রাধিকার ভিত্তিতে শেষ করে আগামী মার্চে …

বিস্তারিত পড়ুন
ভারতীয় দূতাবাস দাউদ মার্চেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবে

ভারতীয় দূতাবাস দাউদ মার্চেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবে

বিডি নিউজ ৬৪: আন্ডারওয়ার্ল্ডের বস খ্যাত দাউদ ইব্রাহীমের সহযোগী আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে কিভাবে দেশে ফেরত পাঠানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় দূতাবাস। এখানে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুই করার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দুটি মামলায় সাজা ভোগ শেষে আদালতের নির্দেশেই দাউদ মার্চেন্টকে মুক্তি দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান …

বিস্তারিত পড়ুন
ডা. এম আর খান চিরনিদ্রায় শায়িত হলেন

ডা. এম আর খান চিরনিদ্রায় শায়িত হলেন

বিডি নিউজ ৬৪: সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক, দেশবরণ্যে শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আর খান। আজ সোমবার সকাল সোয়া ১০টায় সাতক্ষীরা শহরের রসুলপুর হাই স্কুলের মাঠে ষষ্ঠ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সাতক্ষীরাবাসীর ভালোবাসায় সিক্ত হন ডা. এম আর খান। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন জেলার সর্বস্তরের মানুষ। সকাল ১০টায় …

বিস্তারিত পড়ুন
হরিণের পাঁচ চামড়াসহ পাথরঘাটায় আটক ১

হরিণের পাঁচ চামড়াসহ পাথরঘাটায় আটক ১

বিডি নিউজ ৬৪: বরগুনার পাথরঘাটায় হরিণের পাঁচটি চামড়াসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। গতকাল রবিবার ক্রেতা সেজে তার বাড়ির নিকট থেকে তাকে আটক করেন র‍্যাব সদস্যরা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। র‍্যাব-৮ ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের মৃত আবদুর জব্বার …

বিস্তারিত পড়ুন
সম্পর্কের পরিবর্তন হবে না সরকার পরিবর্তনেও : বার্নিকাট

সম্পর্কের পরিবর্তন হবে না সরকার পরিবর্তনেও : বার্নিকাট

বিডি নিউজ ৬৪: মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম। বাংলা‌দে‌শের স‌ঙ্গে যুক্তরা‌ষ্ট্রের সম্পর্কে আগামী দি‌নে আরও বাড়‌বে ব‌লে আশা প্রকাশ ক‌রে‌ছেন তিনি। তি‌নি ব‌লে‌ছেন, যুক্তরা‌ষ্ট্রের আসন্ন নির্বাচ‌নে ফলাফলের পর বাংলা‌দে‌শের স‌ঙ্গে সম্প‌র্কে কোনো প্রভাব পড়‌বে না। আজ সোমবার সকাল ৯টায় রাজধানী বনানী‌র সেতু ভব‌নে …

বিস্তারিত পড়ুন
বিমানবন্দরের বহির্গমন প্রবেশপথে নিরাপত্তা জোরদার

বিমানবন্দরের বহির্গমন প্রবেশপথে নিরাপত্তা জোরদার

বিডি নিউজ ৬৪: ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের সামনে ছুরি নিয়ে যুবকের হামলায় আনসার সদস্য নিহত হওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি। হামলাকারী যুবকের পরিচয় জানতে তদন্ত চলছে। বিমানবন্দরের প্রবেশপথগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় যুবকের হামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য সোহাগ আলী (২৪) নিহত হয়েছেন। আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরও তিন সদস্য আহত হয়েছেন। …

বিস্তারিত পড়ুন
আইএসের রাজধানীতে অভিযান শুরু

আইএসের রাজধানীতে অভিযান শুরু

বিডি নিউজ ৬৪: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী সিরিয়ার রাকায় অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি ও আরব বাহিনী। তাদের ভাষ্যের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বিমান হামলার মাধ্যমে আইএসবিরোধী এই অভিযানে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিএফ) সহায়তা করবে। আইএস জঙ্গি-অধ্যুষিত এলাকা এড়িয়ে চলতে বেসামরিক লোকজনকে সতর্ক করেছে এসডিএফ। কুর্দি ও জাতিগত আরব মিলিশিয়াদের …

বিস্তারিত পড়ুন
সাভারে স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সাভারে স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বিডি নিউজ ৬৪: সাভারে স্বামীর বিরুদ্ধে শাহানা আক্তার (২৫) নামে এক নারী পোশাক শ্রমিককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে খাগান এলাকার কাজলের ভাড়া বাড়িতে গার্মেন্টসকর্মী শাহানা আক্তারকে গলা টিপে হত্যা করেন তার স্বামী লিমন মিয়া। পরে শাহানার বোন রাহিনাকে মোবাইল ফোনে শাহানা আত্মহত্যা করেছে এমন …

বিস্তারিত পড়ুন