সিনিয়র করেসপন্ডেন্ট
November 30, 2016
বিডি নিউজ ৬৪: আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সখিনা আক্তার (২০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ২২ শতাংশ বার্ন নিয়ে তার মৃত্যু হয়। এ নিয়ে একই ঘটনায় চার নারীর মৃত্যু হলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 30, 2016
বিডি নিউজ ৬৪: হবিগঞ্জ জেলায় টমটমসহ অন্যান্য অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রশাসনের হস্তক্ষেপে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়। পরে হবিগঞ্জ জেলা শহরে মাইকিং করে জনসাধারণকে বিষয়টি অবগত করা হয়েছে। হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 30, 2016
বিডি নিউজ ৬৪: রাজধানীর ঢাকার রামপুরা ব্যাংক কলোনির বালুর মাঠ সংলগ্ন এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ‘বন্দুকযুদ্ধে’ দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি জানান, মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন। …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 29, 2016
বিডি নিউজ ৬৪: হবিগঞ্জ জেলায় টমটমসহ অন্যান্য অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। এর আগে শনিবার রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী জানান, টমটমসহ …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 29, 2016
বিডি নিউজ ৬৪: টার্মিনাল নির্মাণ, পুলিশি হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করছে গণপরিবহন শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে আজ মঙ্গলবার সকাল থেকে মহানগরী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি রুটে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এ দিকে ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে গণপরিবহন …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 29, 2016
বিডি নিউজ ৬৪: ময়মনসিংহের সদর উপজেলার শিকারিকান্দায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মা-মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান বিষয়টি জানান।
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 29, 2016
বিডি নিউজ ৬৪: কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ছয়টি নৌকাবোঝাই রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত ওই ছয়টি নৌকা ফেরত পাঠানো হয়। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ সাংবাদিকদের জানান, গত সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত টেকনাফের নাফ নদীর চারটি পয়েন্ট দিয়ে মোট ছয়টি রোহিঙ্গাবোঝাই নৌকা …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 29, 2016
বিডি নিউজ ৬৪: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 29, 2016
বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাছিয়ার ডাকাতিয়া নদীর মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়। রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
November 29, 2016
বিডি নিউজ ৬৪: রংপুর গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে কাইয়ুম মিয়া (৬৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার নরসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। গঙ্গাচড়া মডেল থানার ওসি মো. জিনাত আলী জানান, কাইয়ুম উপজেলার নরসিং মরনেয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। তার নামে চারটি …
বিস্তারিত পড়ুন