রংপুর গঙ্গাচড়া উপজেলায় ১০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১
রংপুর গঙ্গাচড়া উপজেলায় ১০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রংপুর গঙ্গাচড়া উপজেলায় ১০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

বিডি নিউজ ৬৪: রংপুর গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে কাইয়ুম মিয়া (৬৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার নরসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি মো. জিনাত আলী জানান, কাইয়ুম উপজেলার নরসিং মরনেয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। তার নামে চারটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *