সম্পর্কের পরিবর্তন হবে না সরকার পরিবর্তনেও : বার্নিকাট
সম্পর্কের পরিবর্তন হবে না সরকার পরিবর্তনেও : বার্নিকাট

সম্পর্কের পরিবর্তন হবে না সরকার পরিবর্তনেও : বার্নিকাট

বিডি নিউজ ৬৪: মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম। বাংলা‌দে‌শের স‌ঙ্গে যুক্তরা‌ষ্ট্রের সম্পর্কে আগামী দি‌নে আরও বাড়‌বে ব‌লে আশা প্রকাশ ক‌রে‌ছেন তিনি। তি‌নি ব‌লে‌ছেন, যুক্তরা‌ষ্ট্রের আসন্ন নির্বাচ‌নে ফলাফলের পর বাংলা‌দে‌শের স‌ঙ্গে সম্প‌র্কে কোনো প্রভাব পড়‌বে না।

আজ সোমবার সকাল ৯টায় রাজধানী বনানী‌র সেতু ভব‌নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের স‌ঙ্গে সাক্ষা‍ৎ শে‌ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমেরিকার সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের ক্ষেত্রে পররাষ্ট্রনীতে কোনো পরিবর্তন হবে না।

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মা‌র্শিয়া বা‌র্নিকাট ব‌লেন, বাংলা‌দে‌শের সাম্প্র‌তিক রাজনী‌তি, গণতা‌ন্ত্রিক ব্যবস্থার উন্নয়ন নি‌য়ে তা‌দের ম‌ধ্যে আ‌লোচনা হ‌য়ে‌ছে। আর যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলা‌দে‌শের পা‌শে আ‌ছে। যুক্তরাষ্ট্রও আশা ক‌রে বাংলা‌দে‌শে গণতন্ত্র আ‌রও শ‌ক্তিশালী হ‌বে। ভ‌বিষ্য‌তে বাংলা‌দে‌শে যুক্তরা‌ষ্ট্রের বি‌নি‌য়োগ আরও বাড়‌বে বলেও জানান বার্নিকাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *