বিমানবন্দরের বহির্গমন প্রবেশপথে নিরাপত্তা জোরদার
বিমানবন্দরের বহির্গমন প্রবেশপথে নিরাপত্তা জোরদার

বিমানবন্দরের বহির্গমন প্রবেশপথে নিরাপত্তা জোরদার

বিডি নিউজ ৬৪: ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের সামনে ছুরি নিয়ে যুবকের হামলায় আনসার সদস্য নিহত হওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি। হামলাকারী যুবকের পরিচয় জানতে তদন্ত চলছে। বিমানবন্দরের প্রবেশপথগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় যুবকের হামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য সোহাগ আলী (২৪) নিহত হয়েছেন। আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরও তিন সদস্য আহত হয়েছেন।

পরে নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আহত অবস্থায় আটক করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য যে টিকিট করা হয়, এতে ওই যুবকের নাম শিহাব, বয়স ২০ বছর লেখা হয়েছে। আজ সোমবার সকাল নয়টার দিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম মিয়া জানান, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আনসারের পক্ষ থেকেই এ ঘটনায় মামলা করা হতে পারে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তারের ভাষ্য, বিমানবন্দরের প্রবেশপথগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে দোতলায় বহির্গমনে এখন কেবল যাত্রীদেরই যেতে দেওয়া হচ্ছে। নিচে ক্যানোপির ভেতর বা বাইরে একসঙ্গে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *