বিডি নিউজ ৬৪: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা। নিহত ব্যক্তির নাম মমতাজ মণ্ডল (৬০)। তাঁর সন্দেহভাজন খুনি ছেলের নাম ওমর আলী (২০)। আজ রবিবার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের চন্দনপুর গ্রামে বাঁশের আঘাতে বাবার মৃত্যুর এই ঘটনা ঘটে।
মমতাজ মণ্ডলের মেয়ে লায়লা বেগমের ভাষ্য, তাঁর ভাই ওমর আলী মাদকাসক্ত। ওমর আজ সকালে ক্ষুব্ধ হয়ে বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মমতাজের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ওমর পলাতক রয়েছেন।
সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে জানা গেছে। বাবার লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল