বিডি নিউজ ৬৪: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী এলাকায় ধানক্ষেত পাহারা দেওয়ার সময় বন্যহাতির আক্রমণে লরেন্স কুবি (৫৫) নামে এক গারো কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লরেন্স ওই গ্রামের মনোহর সাংমার ছেলে।
বন বিভাগের তাওয়াকুচা বিট অফিসার মো. আশরাফুল আলম জানান, শুক্রবার রাতে পাহাড় থেকে নেমে আসা ৩০-৩৫টি বন্যহাতির একটি দল ছোট গজনী এলাকার পাহাড়ের ঢালে চাষাবাদ করা ধানক্ষেতে হানা দেয়। এলাকার কৃষকরা বন্যহাতির দলকে তাড়াতে গেলে উল্টো হাতির দল কৃষকদের আক্রমণ করে। এ সময় দৌড়াতে গিয়ে সেখানে উল্টে পড়লে একটি হাতি তাকে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই মারা যান লরেন্স। ভোরে বন্যহাতির দলটি পাহাড়ে ফিরে যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল