বীরগঞ্জে বখাটের ব্লেডের আঘাতে ৫ম শ্রেণির ছাত্রী হাসপাতালে
বীরগঞ্জে বখাটের ব্লেডের আঘাতে ৫ম শ্রেণির ছাত্রী হাসপাতালে

বীরগঞ্জে বখাটের ব্লেডের আঘাতে ৫ম শ্রেণির ছাত্রী হাসপাতালে

বিডি নিউজ ৬৪: দিনাজপুরের বীরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জের ধরে এক বখাটের ব্লেডের আঘাতে পঞ্চম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা শহরে এ ঘটনা ঘটে। প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার ওপর হামলা চালায় রাসেল ওরফে রাজু নামে প্রতিবেশী এক বখাটে।

জানা গেছে, বীরগঞ্জ উপজেলার ঈদগাঁও আবাসিক এলাকার বাসিন্দা আব্দুর রশিদের মেয়ে রানী আক্তার (১২) বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয় শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নবীন সাহার নির্মাণাধীন ভবন এলাকায় তার ওপর হামলা চালায়  রাসেল ওরফে রাজু নামে প্রতিবেশী এক বখাটে কিশোর। ধারালো ব্লেড দিয়ে তার মুখমণ্ডল ক্ষতবিক্ষত করতে চেয়েছিল সে। এ সময় আত্মরক্ষার চেষ্টায় দুই হাত কেটে গেছে ওই ছাত্রীর। তাকে বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মোস্তাফিজুর রহমান পিন্নু জানান, আঘাত তেমন গুরুতর নয়, তবে এ ঘটনায় ছাত্রীটি আতঙ্কিত হয়ে পড়েছে। বীরগঞ্জ থানার পরিদর্শক আবু আক্কাস আহমেদ জানিয়েছেন, ঘটনার পর পালিয়ে গেছে রাজু। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *