বিডি নিউজ ৬৪: রাজধানীর বাড্ডায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গ্রেফতার করা জামায়াতের ১৮ নেতাকর্মীকে রিমান্ডে নেয়ার জন্য ১০ দিনের আবেদন করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বাদী হয়েছেন বাড্ডা থানার এসআই মেহেদী মাকসুদ। মামলাটি ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
অমিতাভ থেকে রজনীকান্ত : মহা তারকাদের অভিনন্দনে ভাসছেন সিন্ধু
বিডি নিউজ ৬৪: বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকার বিরুদ্ধে জোরদার লড়াই করে রুপা জয় করেছেন ভারতের পুশরলা বেঙ্কট সিন্ধু৷ প্রথম ভারতীয় নারী হিসেবে অলিম্পিকে রুপা জিতে ইতিহাস গড়েছেন এই হায়দরাবাদি তরুণী। সোনা জিততে না পারলেও যে কীর্তি গড়েছেন সেজন্য অভিনন্দনের জোয়ারে ভাসছেন সিন্ধু। বলিউড মহাতারকাদের সোশ্যাল একাউন্টজুড়েও শুধু সিন্ধু আর সিন্ধু। অমিতাভ বচ্চন, এ আর রহমান, হৃত্বিক রোশান থেকে দক্ষিণের …
বিস্তারিত পড়ুনগাজীপুরে কারখানার আগুন তিনতলা ছাড়িয়ে চারতলায়
বিডি নিউজ ৬৪: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মণ্ডল গ্রুপের ট্রপিক্যাল নিটেক্স পোশাক কারখানার আগুন চারতলায় ছড়িয়ে পড়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন তিনতলার সুতার গুদাম থেকে চারতলার কাটিং সেকশনে ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আগুন তিনতলা ছাড়িয়ে চারতলাতে দাউ দাউ করে জ্বলছে। আগুন ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। ফায়ার …
বিস্তারিত পড়ুনসন্ত্রাস ও জঙ্গিবাদের জন্মদাতা আওয়ামী লীগ
বিডি নিউজ ৬৪: আওয়ামী লীগ সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্মদাতা বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, জঙ্গিবাদ আওয়ামী লীগের হাতেই সৃষ্টি। তারা এদের লালন পালন করে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ শনিবার বেলা সোয়া ১১টায় তিনি এসব কথা বলেন। আলাল বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারকারী রাজনৈতিক দল। বাকশালের রাজনীতি থেকে আওয়ামী লীগকে পুনর্জন্ম …
বিস্তারিত পড়ুনরাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বিডি নিউজ ৬৪: রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বনানীর রোড নম্বর ১১/১২ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রমেন দাঙ্গা (৪২) ও কোহিনুর আলাম (৩৫)। নিহতদের একজন নিরাপত্তাকর্মী ও অন্যজন বাইসাইকেল চালক বলে জানা গেছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুরজ্জামান বিষয়টি জানান। তিনি বলেন, সকালে বনানীর রোড় নম্বর ১১/১২ নম্বর …
বিস্তারিত পড়ুনলিবিয়ার ২৪ লাখ লোকের ত্রাণ প্রয়োজন : জাতিসংঘ
বিডি নিউজ ৬৪: বিশ্ব মানবাধিকার দিবসে লিবিয়াকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে জাতিসংঘ শুক্রবার বলেছে, লিবিয়ার লাখ লাখ লোক ও অভিবাসী চরম সংকটের মুখে দিন কাটাচ্ছেন। জাতিসংঘ মহাসচিবের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন কবলার এক বিবৃতিতে বলেন, লিবিয়ার ২৪ লাখের বেশি লোকের মানবিক সাহায্য প্রয়োজন। তাদের ওষুধ ও টিকার অভাব রয়েছে এবং তারা দুর্বল হাসপাতাল ব্যবস্থার শিকার হচ্ছে। দেশটিতে প্রায় তিন লাখ …
বিস্তারিত পড়ুন২৮ আগস্ট দেশব্যাপী পেট্রোল পাম্প বন্ধ
বিডি নিউজ ৬৪: ইজারা মাশুল বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী আগামী ২৮ আগস্ট পেট্রোল পাম্প ধর্মঘট ডাকা হয়েছে। ওইদিন সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাময়িক এই ধর্মঘট পালিত হবে। আজ শনিবার পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিস্তারিত পড়ুনজঙ্গিবাদের বিরুদ্ধে ফরিদপুরে সাংবাদিকদের মানববন্ধন
বিডি নিউজ ৬৪: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, এম এ আজিজ, …
বিস্তারিত পড়ুনপাথরঘাটায় ইয়াবাসহ ২ মাদকসেবী আটক
বিডি নিউজ ৬৪: বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী সংলগ্ন বরফ মিলের পাশে ট্রলারে ইয়াবা সেবনকালে দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে তাদের আটক করা হয়। আটকরা হলেন, পাথরঘাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মো. ইউনুছ আকনের ছেলে মো. সাদ্দাম (২৫) ও লক্ষ্মীপুরের মো. আরিফ (২৮)। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, আটকদের কাছ থেকে দুই …
বিস্তারিত পড়ুনগুলশানে বিদুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলশানে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন রবিউল ইসলাম (২৫) নামের এক ব্যক্তি। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় রবিউলকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্প উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। রবিউলের সহকর্মী হাফিজুর রহমান বলেন, গুলশান-২ নম্বরে অবস্থিত ১০/এ রোডের ৬৯ …
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল