বিডি নিউজ ৬৪: বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী সংলগ্ন বরফ মিলের পাশে ট্রলারে ইয়াবা সেবনকালে দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পাথরঘাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মো. ইউনুছ আকনের ছেলে মো. সাদ্দাম (২৫) ও লক্ষ্মীপুরের মো. আরিফ (২৮)।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, আটকদের কাছ থেকে দুই পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল