বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলশানে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন রবিউল ইসলাম (২৫) নামের এক ব্যক্তি। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় রবিউলকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্প উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
রবিউলের সহকর্মী হাফিজুর রহমান বলেন, গুলশান-২ নম্বরে অবস্থিত ১০/এ রোডের ৬৯ নম্বর বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন রবিউল। ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা সময় বিদুৎস্পৃষ্ট হন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল